এক্সপ্লোর

Justice Amrita Sinha : 'কহি পে নিগাহে, কহি পে নিশানা'! বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে CID তলব ঘিরে তীব্র তরজা

TMC-BJP : প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রুজিরা ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তির প্রসঙ্গ ওঠে। যে মামলার পরবর্তী শুনানি রয়েছে ২০ ডিসেম্বর।

সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্য়ায় ও কৃষেন্দু অধিকারী, কলকাতা : সম্পত্তি-বিবাদ মামলায় প্রভাব খাটানোর অভিযোগে বিচারপতি অমৃতা সিন্হার (Justice Amrita Sinha) স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে ফের তলব করেছে CID। এ নিয়ে এই মামলায় তৃতীয়বার ডাকা হয়েছে বিচারপতির স্বামীকে। এবার জমা দিতে বলা হয়েছে মোবাইল ফোনও। আর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আইনজীবী ও রাজনৈতিক মহলে। 

জমি-বাড়ি সংক্রান্ত বিবাদ মামলায় প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের তির আবার খোদ বিচারপতির স্বামীর বিরুদ্ধে। কাঠগড়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার স্বামী এবং আইনজীবী প্রতাপচন্দ্র দে। শুক্রবার ফের যাঁকে ভবানী ভবনে তলব করেছে ED। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুধু বিরোধীই নয়, প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন আইনজীবীদের একাংশও। 

আইনজীবী ফিরদৌস শামিমের আক্রমণ, 'কহি পে নিগাহে, কহি পে নিশানা।' প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রুজিরা ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তির প্রসঙ্গ ওঠে। যে মামলার পরবর্তী শুনানি রয়েছে ২০ ডিসেম্বর অর্থাৎ বুধবার। ১২ নভেম্বর বিচারপতি অমৃতা সিন্হা, আয়ের উৎস দেখা হয়েছে কিনা, ED-র উদ্দেশে প্রশ্ন করেন। বিচারপতি সিন্হা বলেছিলেন, আপনাদের কি মনে হয় না, যে এই নথির মধ্যে থাকা সম্পত্তি যদি এই সময়ের মধ্যে হস্তান্তর করে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয় তাহলে কি হবে ? আপনারা কার কার পিছনে ছুটবেন ?

আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য-র যে প্রসঙ্গ তুলে আক্রমণ 'CID তদন্তের কি প্রয়োজন সেটা নিয়ে প্রশ্ন আছে। বিচারপতি সিনহার এজলাসে অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে। সেটা প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা দেখা দরকার।'

২২ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার বেলা ১১টায় ভবানী ভবনে আইনজীবী প্রতাপচন্দ্র দে হাজিরা দিতে বলা হয়েছে CID-র তরফে। ঘটনাচক্রে, বর্তমানে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছেন, তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ না অন্য বিষয়ে করা হচ্ছে কি ? কোন সময়ে ডাকা হয়েছে ? ২০ তারিখের আগে কেন ডাকা হচ্ছে। এরকম কিছু হয়, আইনের চোখে পুলিশ অফিসাররাও বাদ যাবেন না।

১ ডিসেম্বর, ১৬ ডিসেম্বরের পর এবার ২২ ডিসেম্বর, একমাসের মধ্যে মধ্যে আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে CID-র তিনবার ডেকে পাঠানো প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, সিপিএম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'স্টেট স্পনসর্ড টেরোরিজম। বিচারপতির পরিবারকেও ছাড়া হচ্ছে না। আমি সুপ্রিম কোর্টকে বলব এটা দেখতে'। আর সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'দেখে বোঝাই যাচ্ছে কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা। চাপে রাখার চেষ্টা।' পাল্টা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, ' অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা। বিচারপতিদের নিয়ে তো মিছিল করেছিল সিপিএম। কোনও বিচারপতি দলীয় রাজনীতি থেকে বেরোতে পারছেন না। আইনজীবীরা তো পেশাদার। যিনি বলছেন ঠিক বলছেন না। ইডি-সিবিআই যখন হয়, উইশ লিস্ট আছে কিছু।'

আরও পড়ুন- রাম গড়লেন 'রহিম', অযোধ্যায় বসছে বাংলার জামালউদ্দিনের গড়া মূর্তি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

News Live Updates: ছেলে ঋতব্রত-তৃণমূলের যাওয়ার পরই অব্যাহতি চেয়েছিলেন চন্দ্রিমা? মমতা কী বলেছিলেন তাঁকে? এবার খোলসা করলেন
ছেলে ঋতব্রত-তৃণমূলের যাওয়ার পরই অব্যাহতি চেয়েছিলেন চন্দ্রিমা? মমতা কী বলেছিলেন তাঁকে? এবার খোলসা করলেন
Chandrima Bhattacharya: অর্থমন্ত্রী হিসেবে বাজেটের কিছুই জানতেন না! তৃণমূল আমলে তাহলে কে বানাতেন? বিস্ফোরক চন্দ্রিমা
অর্থমন্ত্রী হিসেবে বাজেটের কিছুই জানতেন না! তৃণমূল আমলে তাহলে কে বানাতেন? বিস্ফোরক চন্দ্রিমা
GI Tags: এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
West Bengal News Live: তৃণমূলের এই পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি
তৃণমূলের এই পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget