এক্সপ্লোর

Calcutta High Court: মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

Abhijit Gangapadhyay: মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। দুপুর আড়াইটের মধ্যে নথি তুলে দেওয়ার নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মৌখিক দৃষ্টি আকর্ষণেই স্থগিতাদেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কাল ফের মামলার শুনানি হবে।                                              

মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি মামলা নিয়ে সরগরম কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) ভর্তি মামলায় অবিলম্বে এফআইআরের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangapadhyay)। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের লিখিত নির্দেশ দেখাতে পারেননি সরকারি আইনজীবী। সিবিআইকে তখনই অবিলম্বে এফআইআরের নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangapadhyay) বলেন  'সমস্ত নথি নিয়ে এখনই এফআইআর করে তদন্ত শুরু করুন'।

আদালতে সরকারি আইনজীবী তখন জানান, 'মৌখিক আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ'। এর পর আইনজীবীর উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দিয়ে বলেন, 'ডিভিশন বেঞ্চের নির্দেশ দেখান, না হলে লাইভ স্ট্রিমিং দেখান'। তবে তা দেখাতে পারেননি আইনজীবী। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, 'যদি ডিভিশন বেঞ্চের নির্দেশ বা মামলার কপি না থাকে তাহলে কি সেটা গ্রহণযোগ্য?'  এর পরেই সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়।                              

এদিন মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে রাজ্যকে ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangapadhyay)। এদিন তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'শেখ শাহজাহানকে আপনাদের পুলিশকে গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য কয়েকজন দুর্নীতিগ্রস্তর আখড়ায় পরিণত হয়েছে। এত কিছুর পরেও পুলিশের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। তাই রাজ্যের পুলিশের উপর আদালতের কোনও আস্থা নেই। সেই কারণেই সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে আদালত মনে করছে'। এ দিন তিনি আরও বলেন, 'নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য আবার সুপ্রিম কোর্টে যেতে পারে। এখনও পর্যন্ত সিবিআই তদন্ত ঠেকাতে রাজ্য কত খরচ করেছ, আশা করি জানাবে'। 

 

 

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget