এক্সপ্লোর

Jyotipriyo Mullick : ইডি হেফাজতের নির্দেশ শুনেই জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয়, আদালতেই মাথায় জল মেয়ের

Ration Distribution Scam : ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল, নির্দেশ আদালতের (Court)। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের।

সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা : ৪৫ মিনিটের টানটান বিচারপর্ব। যার মাঝে পরতে পরতে ঘটল ঘটনার ঘটঘটা। যুক্তি-পাল্টা যুক্তির পরে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mullick) আগামী ৫ নভেম্বর পর্যন্ত ইডি হেফজাতের (ED Custody) নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আর বিচারক তনুময় কর্মকারের যে নির্দেশ শুনে আদালতেই অজ্ঞান হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী।

যারপরই আদালতে এজলাসের মধ্যেই মন্ত্রীর মাথায় জল ঢালতে দেখা যায় মন্ত্রীর মেয়েকে। যার পরই বিচারকের বাতানুকূল চেম্বারে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। কিছুক্ষণ পরই ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছয় কলকাতা পুলিশের (Kolkata Police) অ্যাম্বুল্যান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানেই বসে জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন খোদ বিচারপতি। 

২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল, নির্দেশ আদালতের (Court)। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের। পাশাপাশি দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের। যারপরই ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। যারপরই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। তাঁর আইনজীবীর দাবি, মুখ দিয়ে গেঁজা উঠেছে জ্যোতিপ্রিয়র।

এদিকে, জোকা ইএসআইয়ে দীর্ঘক্ষণ ধরে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। যেখানে ইডির (Enforcement Directorate) তরফে দাবি করা হয়, রেশন দুর্নীতিতে যুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। জিজ্ঞাসাবাদের অসহযোগিতা করার অভিযোগ এনে তাঁর থেকে তদন্তের প্রয়োজনে একাধিক তথ্য পেতে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি (Central Investigating Agency)। 

পাল্টা সুগার আক্রান্ত জ্যোতিপ্রিয় জেরা-জিজ্ঞাসাবাদ-গ্রেফতারি পর্বের মাঝে ইনসুলিন নিতে না পারার কথা জানান তৃণমূলের হেভিওয়েট নেতার আইনজীবী। জ্যোতিপ্রিয় মল্লিকের পা ফুলে থাকা সহ অসুস্থতার কথা জানিয়ে দাবি করেন জামিনের। এর মাঝেই ব্যাঙ্কশাল আদালতে চলতে থাকা শুনানি পর্বে সোজা জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি। জানতে চান, তাঁকে কি শারীরিকভাবে কেউ অত্যাচার করেছে ?

বিচারকের যে প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ইডি-র আধিকারিকরা এখনও পর্যন্ত তাঁর সঙ্গে ভাল ব্যবহারই করেছেন। যদিও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারি প্রসঙ্গে অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ শানান। 

আরও পড়ুন- মেরুন ডায়েরিতে উল্লেখ 'বালুদা', রেশন দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক, আদালতে দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget