এক্সপ্লোর

Kakoli On Indranil : 'কালো কাচে ঢাকা গাড়ি মেয়েদের নিয়ে আসত যারা'....ইন্দ্রনীলকে চাঁচাছোলা আক্রমণ কাকলির

সিঙ্গুরের বাগানবাড়িটিতে বুলডোজার চালানোর যে দাবি স্থানীয়রা তুলেছেন, তাতেও সহমত পোষণ করলেন কাকলি।  

বিধানসভা নির্বাচনের ফলে তৃণমূলের ভরাডুবির পর থেকেই তিনি তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীদের কীর্তিকলাপ সম্পর্কে সরব। নিজের 'তৃণমূল পরিচয়' ত্যাগ করে এখন তিনি NCPI সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার এবার কড়া ভাষায় ইন্দ্রনীল সেনের সমালোচনা করলেন। বললেন, শুধু উনি নন, ওঁর সাঙ্গপাঙ্গদেরও গ্রেফতার হওয়া উচিত।  ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তুললেন নারী নির্যাতনের অভিযোগও। এমনকী তাঁর সিঙ্গুরের বাগানবাড়িটিতে বুলডোজার চালানোর যে দাবি স্থানীয়রা তুলেছেন, তাতেও সহমত পোষণ করলেন কাকলি।  

প্রাক্তন তৃণমূল , অধুনা এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার  ইন্দ্রনীল সেনকে কার্যত গুন্ডা বলে আক্রমণ করলেন। লিখলেন,  নারী নির্যাতন খুনের মতো  ক্ষমতার অপব্যবহার... শুধু একা মন্ত্রী নন সঙ্গপাঙ্গদেরও গ্রেফতারের দাবি জানাই। এবিপি আনন্দকে দেওয়া টেলিফোনিক প্রতিক্রিয়ায় কাকলি জানালেন, 'এইভাবে একটা আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর সিম্বলটা বা তার নাম ভাঙিয়ে করাটা অত্যন্ত অন্যায়। এটা মানে প্রায় দেশকে বেচে দেওয়ার মতন ব্যাপার। সেটা একটা উনি অন্যায় করেছেন। তারপরে দুর্গাপুজো ... যেটা আমাদের শুধু বাঙালির নয়, বিশ্ববাসীর কাছে... সেখানে ঠাকুর দেখতে গিয়ে পাশের পয়সা দিতে হবে,  এই দুর্ভাবনাটা যে মাথায় এসেছে এই দুষ্কর্মটা করার জন্য ওনাকে গ্রেফতার করেছে। সমর্থন করি, আমি সম্পূর্ণভাবে। '

সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনামোর পঞ্চায়েতে ইন্দ্রনীল সেনের বিলাসবহুল বাগানবাড়ি রয়েছে। বিরাট এলাকাজুড়ে তৈরি এই বাগানবাড়িতে রয়েছে বড় সুইমিং পুলও। সেই বাড়িতে বিভিন্ন রকম কার্যকলাপ, কালো কাচ লাগানো গাড়িতে রাতে মানুষের যাতায়াত, ঘুঙুরের শব্দ, এমন নানাবিধ অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সেই বিষয় নিয়েও মুখ খোলেন কাকলি। '  সিঙ্গুরে বাড়ি ছিল এটা আমার জানার ছিল না। সেখানে উনি একটা বাড়ি বানিয়েছেন, প্রাসাদতুল্য। এবং আমি তো ওটা লিখে দিয়েছি যে ওখানে তো ওই বুলডোজার চালানো উচিত। স্বামী বাসিন্দা বলছে রাতের অন্ধকারে বারোটার পরে নাকি ওখানে কালো কাচে ঢাকা গাড়ি মেয়েদের নিয়ে আসত। একজন মন্ত্রী হিসেবে উনি অত্যন্ত গর্হিত অন্যায় করেছেন এবং উনি তো একা করেননি। ওই গাড়ি করে আরও লোক আসত বলে ওখানকার জনসাধারণ বলছে। তাদের সকলকেই অ্যারেস্ট করার দাবি জানাই। যে অন্যায়টা করেছেন মহিলাদের উপরে, নারী নির্যাতন... তার সমানই ।  মহিলাদেরকে গানের বরাদ্দ পাইয়ে দেবো বা অন্য কোথাও কোনো ফেভার পাইয়ে দেবো বলে এটা ব্যবহার করাটা আমি মনে করি অন্যায়। ' 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Advertisement

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget