এক্সপ্লোর

Kali Puja 2024: PCB-র অনুমোদন ছাড়া অন্য কোনও বাজি ফাটানোতে 'না', কী বার্তা সিপি-র ?

CP On Fire Cracker : বাজি নিয়ে বড় বার্তা, আজ কালীপুজো সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকের পর কী জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ?

কলকাতা: দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদন ছাড়া যাতে অন্য কোনও বাজি না ফাটানো হয়, সেদিকে নজর রাখা হবে। আজ কালীপুজো সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকের পর জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ধনধান্য অডিটোরিয়ামে আজকের বৈঠকে হাজির ছিলেন কলকাতার সমস্ত পুজো কমিটি। ছিলেন CESC, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরাও। 

অতীতে একাধিক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোলাঘাটের পয়াগ গ্রামেও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটি মাটির বাড়ি ধূলিস্যাৎ হয়ে গিয়েছিল।এগরাতেও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল।  বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছিলেন স্থানীয়রা।

এর আগে মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। ২০২২-এর ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২ জনের। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে ৩ জনের মৃত্যু হয়েছিল। ২০২২-এর ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। 

কলকাতা, উত্তর ২৪ পরগনা -সহ একের পর এক বেআইনি বাজি কারখানার ঘটনা প্রকাশ্যে আসতেই সক্রিয় ভূমিকা নেয় পুলিশ। রাস্তায় তল্লাশির পাশাপাশি রাজ্যজুড়েই বেআইনি কারখানার হদিশ পাওয়া যায়। বাজেয়াপ্ত করা হয় প্রচুর বাজি। আগেই বাজি নিয়ে কড়া ছিল প্রশাসন। এখন আরও বেশি কড়া নজর রেখেছে কলকাতা পুলিশ।    

গতবছর দত্তপুকুরে বিস্ফোরণের পর ট্রাকে করে বাজি পাচারের ঘটনাও প্রকাশ্যে আসে। আমডাঙায় ৩ ট্রাক ভর্তি শব্দ বাজি বাজেয়াপ্ত করেছিল এসটিএফ। ঘোলায় বাজেয়াপ্ত করা হয়েছিল ২ ট্রাক নিষিদ্ধ বাজি। গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। আমডাঙা, ঘোলা মিলিয়ে বাজেয়াপ্ত ৫০ টন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত শব্দবাজির আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা, দাবি এসটিএফ সূত্রে দত্তপুকুরে বিস্ফোরণের পর বাজি পাচার করা হচ্ছিল, অনুমান ছিল এসটিএফের। তারপরেই সেই অনুমানের ভিত্তিতেই বাজি পাচার বানচাল করে STF।

আরও পড়ুন, ছুটির সকালে মেঘমুক্ত আকাশ ? আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget