এক্সপ্লোর

Kali Puja 2025: গভীর জঙ্গলের মাঝে শ্মশান, অষ্টমী ছাড়া বছরের ৩৬৪ দিনই দেওয়া হয় বলি পুরুলিয়ার এই কালী মন্দিরে !

Kali Puja 2025 Diwali Purulia Kali Temple: দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে রয়েছে মন্দির, কথিত আছে এক সিদ্ধপুরুষ এখানে সাধনা করে এই কালীপুজোর শুরু করেছিলেন

 পুরুলিয়া : পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালীপুজো  রঘুনাথপুর থানা অন্তর্গত মৌতড়ের কালিপুজো। বহু প্রাচীন এই পুজো জেলার সর্ববৃহৎ পুজো , রয়েছে এখানে মায়ের শিলা মুর্তি, দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে রয়েছে মন্দির।

আরও পড়ুন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে উত্তরবঙ্গে বসে আছেন, কিন্তু মুর্শিদাবাদের তারানগরে কারও দৃষ্টি আছে? ', ফের বেফাঁস TMC বিধায়ক হুমায়ুন

কথিত আছে এক সিদ্ধপুরুষ এখানে সাধনা করে এই কালীপুজোর শুরু করেছিলেন , গভীর জঙ্গলের মাঝে এখানে শ্মশান ছিল, জঙ্গলে ছিল কুখ্যাত ডাকাতদের বাস।সেখানে সেই সিদ্ধপুরুষ পঞ্চমুন্ডির আসন তৈরি করে মায়ের সাধনা করতেন এর পরে তিনি কালী মায়ের স্বপ্নাদেশ পেয়ে মূর্তি গড়ে আরম্ভ করেন শক্তির আরাধনা। সেই পুজো আজও চলে আসছে রীতি মেনে ।এখানে বলি প্রথা রয়েছে তবে বলিপ্রথার বিশেষ বৈশিষ্ট্য এখানে দুর্গাপূজার অষ্টমীর দিন ছাড়া বছরের ৩৬৪ দিনই ছাগ বলি হয় , প্রতিদিনই মায়ের নিত্য পুজো, অন্য ভোগ এবং সন্ধ্যা আরতি হয় মন্দিরে। আজও এখানে রাজ্যের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝারখণ্ড , বিহার, উড়িষ্যা থেকে পূর্ণার্থীর সমাগম হয়। কালীপুজোর সাত দিন ধরে বসে মেলা সমাগম হয় লক্ষাদিক পুণ্যার্থীর।

প্রসঙ্গত, হুগলির এই পুজোতেও বলিপ্রথা এখন চালু আছে। হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের আঁটপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনরবাটি গ্রাম। প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে এই গ্রামে "বড় মা" রুপে পূজিত হয়ে আসছেন মা কালী। একদিনের এই পুজোকে কেন্দ্র করে ভিড় উপচে পড়ে গোটা এলাকায়। নীল বর্ণা , দু-হাত বিশিষ্ট এই কালী পুজিত হন শ্যামা কালীর পুজোর ঠিক আগের দিন। কৃষ্ণ চতুর্দশী বা ভূত চতুর্দশী তিথিতে সূর্যাস্তের পর  আনরবাটি গ্রামের প্রায় ৬০ জন যুবক মাকে কাঁধে করে বয়ে নিয়ে এসে মাটির বেদীতে অধিষ্টিত করেন। তালপাতা দিয়ে মায়ের মাথা ছাউনি করা হয়। সারারাত ধরে চলে  পুজো অর্চনা।‌ এখনও এই পুজোয় বলি প্রথার প্রচলন আছে। পরেরদিন  সূর্যাস্তের আগেই মাকে বিসর্জন দেওয়া হয়  গ্রামের পুকুরে। এক রাতের এই পুজোকে ঘিরে দূরদুরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় গোটা আঁটপুর এলাকায়।।

এই পুজোর আরও বৈশিষ্ট্য হল, বড়কালীর সাথে গোটা গ্রামে ছোটকালী, মেজ কালী, ন্যাড়া কালী, ছেলে কালী, সহ আরো ৭টি কালী পুজো হয় একই দিনে, একই সময়ে ।  বড়কালী বিসর্জন এর পর একে একে বাকি আরো কালী মাকে বিসর্জন দেয়া হয় সূর্যাস্তের আগেই। এরপর সারা বছর জুড়ে এই আনরবাটি গ্রামে আর কোন কালীপুজো হয় না। তাই "বড় মা"এর এই পুজোকে কেন্দ্র করে কার্যত উৎসবে চেহারা নেয় গোটা আনরবাটি এলাকা।।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget