এক্সপ্লোর

Kaliagung Incident Update : 'গুলিতেই মৃত্যু হয়েছে কালিয়াগঞ্জের বিজেপি সমর্থক মৃত্যুঞ্জয় বর্মনের', হাইকোর্টে জানাল রাজ্য

Calcutta High Court : সিআইডি তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

কলকাতা : গুলিতেই মৃত্যু হয়েছে কালিয়াগঞ্জের বিজেপি সমর্থক (Kaliagang BJP Supporter) মৃত্যুঞ্জয় বর্মনের। তবে, পুলিশের গুলিতেই কিনা, তা তদন্তের বিষয়। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনই জানাল রাজ্য। রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, 'আত্মরক্ষার জন্য ২ রাউন্ড গুলি চালিয়েছিল পুলিশ।' এই পরিস্থিতিতে সিআইডি তদন্তের (CID Investigation) পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে, এখনই সিবিআই তদন্ত নয়, দ্বিতীয় ময়নাতদন্তও নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। ঘটনার ৪ দিন পর, গ্রামে যায় সিআইডি ও পুলিশ। সিবিআই তদন্ত চাই বলে তাদের জানায় গ্রামবাসী। তদন্তভার হাতে নিয়ে মৃত্যুঞ্জয় বর্মনের গ্রামে যান রাজ্য পুলিশের গোয়েন্দারা। যে গুলিটি মৃত্যুঞ্জয়ের বুক এ-ফোঁড় ও-ফোঁড় করে বেরিয়ে যায় বলে অভিযোগ, সেটিও সংগ্রহ করে সিআইডি। মৃত্যুঞ্জয়ের পরিবার বর্তমানে অন্যত্র রয়েছে। গ্রামবাসীর সঙ্গে কথা বলেন সিআইডি আধিকারিকরা।

এদিকে অভিযুক্ত পুলিশ কর্মীর তরফেও একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগেরও তদন্ত করবে সিআইডি। কালিয়াগঞ্জ থানায় গিয়ে দুটি মামলার নথিপত্র সংগ্রহ করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। অভিযোগ ওঠে, গত শুক্রবার গভীর রাতে কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয় পুলিশ। ধরপাকড়ের সময় এএসআই মোয়াজ্জেম হোসেনের গুলিতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয়ের মৃৃত্যু হয় বলে অভিযোগ করে গ্রামবাসী। তাঁদের বিরুদ্ধেও পুলিশকে আক্রমণের পাল্টা অভিযোগ করেন ওই পুলিশ কর্মী। 

পুলিশের গুলিতেই মৃত্যুঞ্জয় খুনের অভিযোগে মামলায় ১২ মে ফের কলকাতা হাইকোর্টে শুনানি। প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে গত মাসে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। তার মধ্যেই গত ২৭ এপ্রিল পুলিশের গুলিতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুকে ঘিরে আরও তেতে ওঠে এলাকা। প্রথম থেকেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন মৃতের স্ত্রী। এরইমধ্যে ঘটনার তদন্তভার হাতে নিয়ে সোমবার নিহতের বাড়িতে যান সিআইডির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট অনীশ সরকারের নেতৃত্বে এক তদন্তকারী দল। আর সেদিনই সেই তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে পরিবার।

আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget