এক্সপ্লোর

Kaliganj By Poll 2025: ত্রিস্তরীয় নিরাপত্তায় কালীগঞ্জে উপনির্বাচন, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন?

Kaligunje By Poll: গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এবার সেখানে উপনির্বাচন ।

কলকাতা: পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের (Kaliganj By Poll 2025) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে ১৯ জুন। উপনির্বাচনের ফল ঘোষণা হবে ২৩ জুন। আপাতত ১৮ থেকে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। আগামী সপ্তাহেই আসছে রাজ্যে। 

কালীগঞ্জে উপনির্বাচন: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগে উপনির্বাচন হতে চলেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৯ জুন। ওই একই দিনে বিধানসভা উপনির্বাচন হবে গুজরাতের দুটি কেন্দ্র কাদি ও বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে। ফল ঘোষণা হবে ২৩ জুন।

গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। নির্বাচিত বিধায়কের মৃত্যু এবং পদত্যাগের কারণে এই বিধানসভা আসনগুলি খালি হয়েছে। গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এবার সেখানে উপনির্বাচন। তৃণমূল বিধায়কের প্রয়াণের পর তাঁর স্মরণসভা ঘিরে প্রকাশ্যে এসেছিল দলের গোষ্ঠী কোন্দল। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় ১৯ জুন হতে চলেছে উপনির্বাচন। প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা।                            

নির্বাচনের দিন ঘোষণা হতেই গতকাল সাংবাদিক সম্মেলন করেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। তিনি জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৪ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৬০৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৩ হাজার ২৮২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। মোট ১৬২ ভোট গ্রহণ কেন্দ্রে ৩০৯ টি বুথের ভোট গ্রহণ করা হবে। গতকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন। জেলাশাসক জানিয়েছেন, আগামী ২ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৩ জুন মনোনয়ন পত্র পরীক্ষা ও ৫ই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget