এক্সপ্লোর

West Burdwan: কালীপুজোর আগে চাঁদা নিয়ে জুলুম, দুর্গাপুর থেকে আটক ২

দুর্গাপুর থানার অন্তর্গত এস এন ব্যানার্জি রোড। সেই রাস্তা দিয়ে একাধিক মাল বোঝাই লরি যায় বিভিন্ন কারখানায়। রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়েই চলছে চাঁদা তোলা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): এবার কালীপুজোর চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ উঠল দুর্গাপুরে। আর কয়েকদিন পরই কালীপুজো, তাই মালবোঝাই লরি দাঁড় করিয়ে তাঁদের থেকে জোর করে চাঁদা তোলার অভিযোগ উঠল।  

দুর্গাপুর থানার অন্তর্গত এস এন ব্যানার্জি রোড। সেই রাস্তা দিয়ে একাধিক মাল বোঝাই লরি যায় বিভিন্ন কারখানায়। সামনেই কালীপুজো। তাই রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়েই চলছে চাঁদা তোলা। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই দু'জনকে আটক করা হয়েছে।

কনিষ্ক মোড় থেকে শুরু করে শিবাজী মোড় পর্যন্ত, চার থেকে পাঁচ জায়গায় চাঁদার জুলুমের শিকার হচ্ছেন গাড়ির চালকরা। এমনটাই অভিযোগ। রাস্তার উপর লরি দাঁড় করিয়ে চাঁদা আদায়ের ফলে যানজটেরও সৃষ্টি হচ্ছে। এর ফলে হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। দুর্গাপুর থানার পুলিশ এস এন ব্যানার্জি রোড থেকে দু'জনকে আটক করেছে।

দিন কয়েক আগেই কালীপুজোর চাঁদা নিয়ে হুগলির সাহাগঞ্জে জুলুমবাজি চলে। দাবি মতো চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এমনকী বিলে নাম লেখা ক্লাবের কোনও অস্তিত্ব নেই বলেই জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: Sukanta Majumdar:পুরভোটে মনোনয়নে বাধা দিলে ঝাঁপিয়ে পড়বেন বিজেপি সাংসদ, বিধায়করা, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

কালীপুজোয় ৫০১ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ ওঠে দাবি মতো চাঁদা না পাওয়ায় ভরসন্ধেয় দোকানের সামনেই ব্যবসায়ীকে এলোপাথাড়ি চড়চাপ্পড়, ঘুষি মারা হয়।

সোমবার ঘটনাটি ঘটে হুগলির সাহাগঞ্জের ডানলপ বাজার এলাকায়। মঙ্গলবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী সুব্রত সমাদ্দার। ডানলপ বাজারের আক্রান্ত ব্যবসায়ী সুব্রত সমাদ্দারের কথায়, 'ওর চাঁদা চাইতে আসে। ৫০১ টাকার বিল কেটে দেয়। কিন্তু আমি ৫১ টাকা দেব বলি। তাতেই ওরা রাজি না হয়ে হঠাৎ মারধর শুরু করে।'

আরও পড়ুন: Kali Puja 2021: রাতে কেঁপে ওঠে কালী মূর্তি, বেঁধে রাখা হত লোহার শিকলে! মানিকোড়ার পুজোর কাহিনি শিউরে ওঠার মতো

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget