এক্সপ্লোর

Kali Puja 2021: রাতে কেঁপে ওঠে কালী মূর্তি, বেঁধে রাখা হত লোহার শিকলে! মানিকোড়ার পুজোর কাহিনি শিউরে ওঠার মতো

পাঠা বলির সময় মায়ের মূর্তি সামনের দিকে ঝুঁকে পড়তে চায়। যাতে মূর্তিটি না নড়ে যায়, সেই জন্য আগে দেবী মূর্তিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার প্রচলন ছিল।

করুণাময় সিংহ, মালদা: পুজোর সঙ্গে পুরাণ এবং ইতিহাস যেমন জড়িয়ে রয়েছে। তেমনই নানা লোককাহিনিও রয়েছে পরতে পরতে। মানিকোড়ার পুজোর কাহিনি অনেকটা তেমনই। ডাকাতদের হাতে একসময়ের পূজিতা দেবীকে নিয়ে রয়েছে নানা লোককাহিনি। যা এখনও শুনলে গায়ে কাঁটা দেয়। তবে কথাতেই আছে 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর'। তাই সে তর্কে না গিয়ে এই পুজোর ইতিহাস জেনে নেওয়া যেতে পারে। 

একসময়ে ডাকাতদের পুজো আজ সর্বজনীন। ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোড়া কালী নামে পরিচিত। এলাকার মানুষের মুখে মুখে এখনো শোনা যায় ডাকাতদের হাতে মায়ের পুজো দিতে আসার হাড়হিম করা বহু কাহিনি। লোকমুখে শোনা যায় প্রায় ৩০০ বছর আগে পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকোড়ায় এই জাগ্রত দেবীর পুজো দিতে আসত। সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিতক্ত পুজোর বেদি খুঁজে পান। এরপর থেকে বংশপরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হত। জমিদারি প্রথা উঠে যাওয়ার পর গ্রামবাসীদের উদ্যোগে মালদার হবিবপুর থানা এলাকায় এই কালী পুজো হয়ে আসছে। ডাকাত দলের প্রথা মেনে এখনো মশাল জ্বালিয়ে পুজো হয়। 

আরও পড়ুন, শ্মশানে ৫টি মানুষের খুলি রেখে শুরু হয় পুজো, স্বপ্নাদেশে পাওয়া পাথরেই পূজিত হন নারায়ণগড়ের ত্রিশূল কালী

কথিত আছে কোন এক সময় গ্রামে শাখা ফেরি করতে এসেছিলেন শাঁখারী। গ্রামের পথে এক মেয়ে তার কাছে শাখা পড়তে চায়। শাখারী তার হাতে শাখা পরিয়ে দেন। কিন্তু দাম চাইতেই মেয়েটি বলে ওঠেন তার কাছে পয়সা নেই। শাঁখার দাম তার বাবা দেবেন। মেয়েটি কালী মন্দিরের সেবায়েতকে তার বাবা বলে সম্বোধন করেন। শাখারী কালী মন্দিরে গিয়ে সেবায়েত এর কাছে শাঁখার দাম চাইতেই অবাক হয়ে যান ওই সেবায়েত। তিনি বলেন, তার কোনও মেয়ে নেই! কে শাখা পড়েছে? হঠাৎই সেবায়েতের নজর যায় পাশের পুকুরের দিকে। দেখতে পান জলের ওপরে একটি মেয়ে দুই হাত উঁচু করে রয়েছে। দুটি হাতে রয়েছে একজোড়া নতুন শাখা। মুহূর্তে সেবায়েত বুঝে যান ওই মেয়ে আর কেউ নন স্বয়ং মা কালী। মুহুর্তের মধ্যেই শাখার দাম মিটিয়ে দেন তিনি। 

লোকমুখে শোনা যায়, পুজোর গভীর রাতে এই দেবীমূর্তি কেঁপে ওঠে। পাঠা বলির সময় মায়ের মূর্তি সামনের দিকে ঝুঁকে পড়তে চায়। যাতে মূর্তিটি না নড়ে যায়, সেই জন্য আগে দেবী মূর্তিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার প্রচলন ছিল। এখন চক্ষুদান ও পাঠা বলির সময় দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। গ্রামের যেকোনো শুভ অনুষ্ঠান শুরু হওয়ার আগে এখনো দেবীর পুজো দেওয়ার রেওয়াজ রয়েছে। প্রতি শনিবার ও মঙ্গলবার ছাড়াও আসার কার্তিক অগ্রহায়ণ মাসে মায়ের পুজো হয়।
 
পুজো কমিটির সদস্য সজল রায় বলেন, এই পুজো নিয়ে অনেক গল্প কথা রয়েছে। পুনর্ভবা নদীর ওপারে বর্তমান বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে ডাকাতদল এই দেবীর পুজো দিতে আসত। ডাকাত দলের আনাগোনা বন্ধ হলে জমিদার ভৈরবেন্দ্র নারায়ন রায় জঙ্গল আবৃত এই পুজোর স্থান খুঁজে পেয়ে মায়ের পুজো শুরু করেন। বর্তমানে গ্রামবাসীরা এই পুজোর উদ্যোগ নেয়। পুরনো প্রথা মেনে এখনও সাড়ে সাত হাতের মূর্তি তৈরি হয়। দেবীর মাহাত্ম্যর নানা কাহিনী এখনো মানুষের মুখে মুখে ফেরে। এই দেবী ভীষণ জাগ্রত। ভক্তি আর বিশ্বাসই এই পুজোর শেষ কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget