এক্সপ্লোর

Kalyan Banerjee : থ্রেট কালচারে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে TMCP প্রেসিডেন্টকে বেলাগাম আক্রমণ কল্যাণের

' অবিশ্বাস্য! কার আশীর্বাদ এঁর মাথায় আছে, যে, এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে ! '  তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

সুনীত হালদার, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যয়, কলকাতা :  আর জি কর মেডিক্যাল কলেজে, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ভয়াবহ ঘটনার পরপরই, সামনে আসে আরেকটা মারাত্মক অভিযোগ। থ্রেট কালচার! হুমকি-সংস্কৃতিতে অভিযুক্ত আর জি কর মেডিক্যাল কলেজের ৫১ জন জুনিয়র ডাক্তারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়।  অভিযুক্তদের মধ্যে অনেকেই তৃণমূলপন্থী। অনেকেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য।  তাঁদের পাশে দাঁড়িয়ে, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

থ্রেট কালচারে অভিযুক্ত মেডিক্যাল পড়ুয়া-চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে কল্যাণ বলেন, 'আমি দুঃখিত, আমি দেখে কষ্ট পেয়েছি। বাচ্চা-বাচ্চা ছেলেমেয়েগুলোর পাশে কেউ নেই! তারা আসছে আমার কাছে ' । এখানেই থামেননি তিনি। বলেন, 'এতগুলো ছেলে আজকে সাসপেন্ড, বহিষ্কার করা গেল, TMCP-র ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তাঁর মুখ থেকে কোনও ভাষা নেই, কোনও কথা নেই! অবিশ্বাস্য! কার আশীর্বাদ এঁর মাথায় আছে, যে, এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে ! '  

 যে বিষয়টি বিরোধীদের আলোচনার খোরাক তৈরি করছে, তা হল, যিনি আক্রমণ শানাচ্ছেন, তিনি তৃণমূলের সাংসদ। আর যাঁকে আক্রমণ করছেন, তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। কল্যাণের এই বেনজির আক্রমণ শুনে কী বললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি? 

তৃণাঙ্কুরের দাবি, 'সংগঠন সংগঠনের মতো আছে। তারা চলবে। তাঁরা তাঁদের মতো করে, যাঁরা নীতি নির্ধারক তাঁরা ভাববেন। সর্বোচ্চ নেত্রীরা রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় রয়েছেন।' তিনি আরও বলেন, 'আমি যদি কিছু করি, সেটাও আমি বলতে চাই না। যদি না করি, সেটাও নিশ্চিতভাবে দলের নেতৃত্ব আমায় জানাবেন। দলের নেতৃত্বরা আছেন, যেভাবে বলবেন আমাকে, যে দায়িত্ব পালন করতে বলবেন, আমি সেটা সেভাবে পালন করব। ' 

তৃণাঙ্কুরকে কার্যত ধুয়ে দিলেও থ্রেট কালচারের দায় নিয়ে বহিষ্কৃত তৃণমূলপন্থী ডাক্তারদের পাশে থাকার জন্য কুণাল ঘোষের প্রশংসা করেন কল্যাণ। বলেন, 'শুধু কুণাল ঘোষ খেয়াল রেখেছে। কুণাল ঘোষ লক্ষ্য রাখে। কুণাল আর আমার কমিউনিকেশনে সব করছিলাম। ' 

চার বারের তৃণমূল সাংসদের এভাবে প্রকাশ্য়ে তৃণমূলেরই শাখা সংগঠনের সভাপতিকে আক্রমণ নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kolkata News: সিনিয়র চিকিৎসকদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, স্বাস্থ্যভবন চত্বরে জারি ১৬৩ ধারা 

 

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget