এক্সপ্লোর

Kolkata News: সিনিয়র চিকিৎসকদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, স্বাস্থ্যভবন চত্বরে জারি ১৬৩ ধারা

Swastha Bhawan Update: আর জি কর-কাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেছে। তবে জারি রয়েছে চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদ।

কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলছেই। এরই মধ্যে প্রায় ২ মাসের জন্য স্বাস্থ্যভবনের (Swastha Bhawan) সামনে জারি করা হল ১৬৩ ধারা। ডেপুটেশন দিতে গিয়ে দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়তে হল আন্দোলনকারীদের।

স্বাস্থ্যভবনে ফের ১৬৩: আর জি কর-কাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেছে। তবে জারি রয়েছে চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদ। আর এই প্রেক্ষাপটেই, স্বাস্থ্যভবনের সামনে প্রায় ২ মাসের জন্য ১৬৩ ধারা জারি করল পুলিশ। ভারতীয় ফৌজদারি কার্যবিধিতে যে ১৪৪ ধারা ছিল, তার সমতুল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার এই ১৬৩ নম্বর ধারা। ১৬৩ ধারা জারির মধ্যেই, জোড়া কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল স্বাস্থ্যভবনের সামনে। বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে, দ্রুত পদক্ষেপ-সহ একাধিক দাবিতে, স্বাস্থ্যসচিবকে ডেপুটেশন দিতে স্বাস্থ্যভবনের দিকে যায় তিনটি সংগঠন। স্বাস্থ্যভবনের কিছুটা আগেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সংগঠনের তরফে চারজন ডেপুটেশন দিতে যান।

এরপর জলপাইগুড়িতে দুই চিকিৎসককে অন্যায়ভাবে বদলির অভিযোগে, স্বাস্থ্যভবনে ডেপুটেশন দিতে যায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। তাদের প্রতিনিধিদের আটকাতে, স্বাস্থ্যভবনের মূল গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। বিক্ষোভের জেরে আটকে পড়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের গাড়ি। তাঁর গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। কোনওরকমে স্বাস্থ্য সচিবের গাড়ি বের করে দেয় পুলিশ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের চার প্রতিনিধিকে ভিতরে ঢুকতে অনুমতি দেওয়া হয় ডেপুটেশন দেওয়ার জন্য।             

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার ১০০ দিন অতিক্রান্ত হওয়ার পর বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। মোমবাতি হাতে, গানে গানে প্রতিবাদে সামিল হলেন বহু মানুষ। প্রোগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে সোমবার কলেজ স্কোয়ারে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করা হয়। ছবি এঁকে, গান গেয়ে প্রতিবাদে সামিল হন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অভয়া মঞ্চের ডাকে সাড়া দিয়ে এদিন বেহালায় নাগরিক সমাজের তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন চিকিৎসকেরাও। ১০০ মোমবাতির আলোয় ছড়িয়ে দেওয়া হয় দ্রোহের আগুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Awas Scam: আবাস দুর্নীতিতে কাঠগড়ায় শাসক নেতা, এবার অভিযোগ খোদ বিডিওর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget