এক্সপ্লোর

Kalyan Banerjee on Abhishek: অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায়কেই কার্যত ডেডলাইন বেঁধে দিলেন কল্যাণ

Mamata Banerjee: সই জালিয়াতিকাণ্ডের মামলায়, সেই কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর এত ক্ষুব্ধ হলেন যে, কার্যত মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই ডেডলাইন বেঁধে দিলেন।

কলকাতা: অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের অভব্য আচরণ সব কিছু ধ্বংস করে দিয়েছে। ক্ষোভ উগরে দিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেও যিনি অভিষেকের উপর হামলার প্রতিবাদে পথে নেমেছিলেন। CID-র অভিযানের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন কালীঘাটে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই এবার অভিষেকের সব মামলা থেকে সরে দাঁড়ালেন।

আরও পড়ুন: "আমার মতো সৎ রাজনীতিবিদ ক’জন আছে? কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য", অভিষেককে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, "আমার পক্ষে আর কাজ করা অসম্ভব। তার কারণ হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কারী  মনোভাব। মমতাদিকে ঠিক করতে হবে যে, তিনি অভিষেককে রাখবেন নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাখবে।" তৃণমূলের বর্ষীয়ান সাংসদ একজন দুঁদে আইনজীবী। দুখে-সুখে, বিরোধী অবস্থায় কিংবা শাসকের যুগে, আন্দোলনে কিংবা আড্ডায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতীকে তিনি, হুগলির শ্রীরামপুর থেকে ৪ বার সাংসদ হয়েছেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হয়ে গলা ফাটিয়েছেন!এখনও ফাটাচ্ছেন! কার্যত সবাই যখন বিদ্রোহী, তখন যে গুটিকয়েক ব্য়াক্তি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে রয়েছেন, তার মধ্য়ে তিনি একজন!

কিন্তু সই জালিয়াতিকাণ্ডের মামলায়, সেই কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর এত ক্ষুব্ধ হলেন যে, কার্যত মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই ডেডলাইন বেঁধে দিলেন। "তাঁর অভব্য আচরণ সব কিছু ধ্বংস করে দিয়েছে। সব কিছুতে সে বুঝিয়ে দেয়, সে রাজা। এমনকী, এই খারাপ দিনেও। এই খারাপ দিনেও আমি যখন দলের হয়ে দাঁড়াচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়াচ্ছি। এখন দিদিকে ঠিক করতে হবে যে কী করবেন।"

আরও পড়ুন: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

গত ৩০ মে, সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে চোর স্লোগানের পাশাপাশি সেদিন ডিম, জুতো ছোড়া হয়। আর সেই ঘটনার প্রতিবাদে থানায় ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে পিছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করে। এরপরই পড়ে যান তৃণমূল সাংসদ। আর যিনি কিনা সেদিন রাস্তায় নেমেছিলেন, তাঁকেই রাতারাতি আইনজীবীর পদ থেকে সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন ক্ষুব্ধ কল্যাণ বললেন, "হারের জন্য় তো ওই তো সবচেয়ে বেশি দায়ী। লোকে কী বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ ক'জন আছে? কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হয়েছে ওর জন্য়। ২০২২-এই তো আমি বলেছিলাম, হবে না এর দ্বারা। দল থাকবে না।"

সই জালিয়াতি কাণ্ডে দু'দিন আগেই কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালায় CID। সেদিনও দিল্লি থেকে ফিরে সবার আগে সেখানে পৌঁছে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গও উত্থাপন করেন কল্যাণ, "মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম। প্রেস কনফারেন্স করে তাড়াহুড়ো করে এলাম। এসে দেখলাম সার্চ হচ্ছে। আমি দিদির বাড়িতে গেলাম।"

শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে- এই মর্মে দলের বিধায়কদের সই করা একটি প্রস্তাব বিধানসভায় জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে মোট ১৩ জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই মামলা নিয়েই যত বিপত্তি!

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Advertisement

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget