এক্সপ্লোর

Kalyani Expressway: ফের ট্রলি ব্যাগে দেহ, কেন এই পরিণতি? ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিশ

North 24 Parganas: অ্যাপ ক্যাবে করে আকাশি রঙের ট্রলি ব্যাগে দেহ পাচারের চেষ্টা ২ দুষ্কৃতীর

ঘোলা: উত্তর ২৪ পরগনার ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে উত্তর কলকাতার মুক্তারামবাবু বাবু স্ট্রিট থেকে করণ সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল গিরিশ পার্ক থানার পুলিশ। এর আগে কৃষ্ণরাম সিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

দিনকয়েক আগে কুমোরটুলি থেকে উদ্ধার করা হয় ট্রলিতে ভর্তি দেহ। গ্রেফতার করা হয় মা ও মেয়েকে। আর এবার ঘটনাস্থল কল্যাণী এক্সপ্রেসওয়ে। মৃতের নাম ভাগারাম সিং, রাজস্থানের পালির বাসিন্দা। বড়বাজারে কাপড়ের ব্যবসা করতেন ভাগারাম এবং ধৃত কৃষ্ণরাম ও করণ। পুলিশের দাবি, ধৃতরা জানিয়েছে, ব্যবসার কাজে ৮ লক্ষ টাকা নেন ভাগারাম। টাকা ফেরত দিতে টালবাহানা করছিলেন ওই ব্যবসায়ী। সেই কারণেই খুন। জানা গিয়েছে, রাত নটা নাগাদ ঘোলার খেপলির বিল এলাকায় যাওয়ার জন্য নাগেরবাজার থেকে অ্যাপ ক্যাবে ওঠে দুজন। সঙ্গে ছিল আকাশি রঙের ট্রলি ব্যাগ। এত রাতে অন্ধকার জায়গায় ভারী ব্যাগ নিয়ে নামায় সন্দেহ হয় চালকের। তিনি দেখতে চাইলেও রাজি হয়নি অভিযুক্ত দুই যুবক। এমনকী অভিযুক্তরা ঘুষ দিতে চায় বলে দাবি ক্যাব চালকের। এরপরই ১০০ নম্বরে ডায়াল করতে যায় চালক। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় এক দুষ্কৃতী। অপর দুষ্কৃতীকে জাপটে ধরে অ্যাপ ক্যাব চালক। পরে দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ট্রলি ব্যাগে টেপ দিয়ে হাত-পা-মুখ বাঁধা দেহ ছিল। উদ্ধার করা হয় নগদ ৬৫ হাজার টাকা, রক্তমাখা প্লাস্টিক, ছুরি, নাইলনের দড়ি। উদ্ধার করা হয়েছে বস্তা ভর্তি কুর্তিও।

এদিকে কুমোরটুলির ঘটনায় পুলিশি তদন্তে উঠে এসেছে, টাকাপয়সা, সোনাদানা, সম্পত্তির লোভেই পিসি শাশুড়িকে খুন করেছিলেন মধ্য়মগ্রামের মা-মেয়ে আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ। পুলিশ সূত্রে খবর,  কলকাতা, লেকটাউন ও অসমের জোড়হাটে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সুমিতার। অগাধ সম্পত্তির মালিক ছিলেন তিনি। লেকটাউনে বাড়ি ছিল সুমিতার। এই সব কিছুর লোভেই মহিলাকে খুনের ছক কষে মধ্য়মগ্রামের বাসিন্দা অভিযুক্ত মা-মেয়ে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত মা-মেয়ে স্বীকার করেছে, গত ২৩ ফেব্রুয়ারি দেওয়ালে পিসি শাশুড়ি সুমিতার মাথা ঠুকে দিয়েছিলেন ফাল্গুনী। অজ্ঞান হয়ে যাওয়ার পর ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছেন, দেহ ট্রলিব্যাগে ভরার আগে, সুমিতার শরীরে থাকা সমস্ত মূল্য়বান গয়না খুলে ফেলেন মা-মেয়ে। মধ্য়মগ্রাম স্টেশন রোডের সোনার দোকানে ২ লক্ষ ৫৯ হাজার টাকায় গয়না বিক্রি করে দেন তাঁরা। বিনিময়ে কিছু নতুন সোনার গয়না নেন। বাকি ৩২ হাজার টাকা নগদ নিয়ে আসেন।

আরও পড়ুন: Mumbai Worker Death: ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভিন রাজ্যে মৃত্যু এরাজ্যের বাসিন্দার

সেরা শিরোনাম

Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
Suvendu Adhikari: তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
Kunal Ghosh: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget