এক্সপ্লোর

Kanchan Mullick: 'পুজোর অনুদান তো ফেরাচ্ছেন, বেতন, বোনাস নেবেন তো?' সরকারি কর্মচারীদের নিশানা কাঞ্চন মল্লিকের

Uttarpara TMC MLA: কাঞ্চন মল্লিক বলেন, 'যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো?+'

কলকাতা: আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনা, সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় তুলেছে। প্রতিবাদস্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি। প্রতিবাদের ঝড় উঠেছে সব মহলেই। যোগ দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। এবার এই আবহে সরকারি কর্মীদের নিশানা করলেন উত্তরপাড়ায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক।                                                                                

এদিন কোন্নগরের তৃণমূল আয়োজিত ধর্নামঞ্চ থেকে কাঞ্চন মল্লিক বলেন, 'অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো ?'।                                                              


যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের তরফে বলা হয়, 'নিজেই হাসির খোরাক হচ্ছেন কাঞ্চন মল্লিক। সরকার তো আন্দোলনকে বেআইনি ঘোষণা করেনি, কাঞ্চন মল্লিকের কি যোগ্যতা আছে এই প্রশ্ন তোলার'। 

আরও পড়ুন, আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ধর্মতলায় রাতভর ধর্নায় নাগরিক সমাজ

আর জি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক পুজো কমিটি জানিয়েছে যে ঘটনা ঘটেছে বিচার না পেলে টাকা নেওয়া সম্ভব নয়। সামনের বছর বাদ পড়লে পড়বে। আগে তো টাকা দিতেন না তখনও পুজো হত। এও বলা হয়েছে, বর্তমান রাজ্য সরকার মা-কে নিয়ে আসার জন্য ৮৫ হাজার টারা দিচ্ছে। কিন্তু বিসর্জনের জন্য দেওয়া হচ্ছে দশ লাখ টাকা। প্রতিবাদ শুধু পুজো অনুদানেই আটকে নেই। রাজ্য সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করেছে মালদার একটি নাট্যদল। রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ারের সাহিত্যিক পরিমল দে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget