এক্সপ্লোর

RG Kar Protest: আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ধর্মতলায় রাতভর ধর্নায় নাগরিক সমাজ

RG Kar News: এও জানান হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এসে তাঁদের সঙ্গে কথা বলবে, ততক্ষণ জেগে থাকবেন তাঁরা।

কলকাতা: নাগরিক সমাজের ডাকে, মহামিছিল, ধর্মতলায় পৌঁছনোর পরই, উদ্যোক্তারা ঘোষণা করেন, ভোর ৪টে অবধি ধর্না অবস্থান করবেন তাঁরা। সেই মতো, রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হয় ধর্না অবস্থান। অবস্থানে সামিল হন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। 'আমরা শেষ দেখেই ছাড়ব', এই দাবি নিয়েই রাত জাগবেন তাঁরা। 

এও জানান হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এসে তাঁদের সঙ্গে কথা বলবে, ততক্ষণ জেগে থাকবেন তাঁরা। এদিন কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের মিছিল শুরু হয়। শেষ হয় ধর্মতলায়। সেখানেই পথে ধর্নায় বসেন তাঁরা।  

এর আগে এই মিছিলে ছিলেন অপর্ণা সেন, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্যায়রা। 

অন্যদিকে, এদিন গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, রবিবারের দুপুরে শহর জুড়ে মিছিল ছিল। ভবানীপুর থেকে মিছিল নিয়ে বেরোন ডায়োসেশান গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা। 

প্রসঙ্গত, সাধারণ মানুষের পাশাপাশি মিছিলে পা মেলান বহু তারকা। এদিন অভিনেত্রী অপর্ণা সেন বলেন, 'প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়ব? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ। এটা আমরা মানব না। যদি দরকার হয় পথে নামব'।                                                                       

আরও পড়ুন, '১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?' প্রশ্ন তুললেন RG Kar- এর চিকিৎসক

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়, 'CBI এতদিন ধরে যে তদন্ত করছে, আপডেটটা তো আসা উচিত। ভেবেছিল বোধহয় ওই ২-৪ দিন সবাই চিৎকার চেঁচামেচি করবে, সোশাল মিডিয়ায় সোচ্চার হবে, তারপরে ব্যাপারটা মিশে যাবে। কিন্তু আমার মনে হয় না, এটা নিয়ে এত দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমার মনে হয় না এইবারে আমাদের টলানোটা খুব সহজ হবে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget