এক্সপ্লোর

Kanchenjunga Express Train Accident: 'মারাত্মক চিৎকার করছিলেন যাত্রীরা', ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী

Kanchenjunga Train Accidents: দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের এক যাত্রী এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ঝুটন ঘোষ বলেন, আচমকাই এই ঘটনাটি ঘটেছে।

জলপাইগুড়ি: একবছরের মাথায় ফিরল বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস (Coromondel Express) দুর্ঘটনার স্মৃতি। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjunga Express) মালগাড়ির ধাক্কা, ৩টি কামরা লাইনচ্যুত হয়ে মালগাড়ির চালক-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিতে বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা। 

আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ রাঙাপানি স্টেশন পেরোতেই ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, সিগন্যাল ভেঙে মালগাড়ির চালক দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারেন। এক্সপ্রেস ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়। পিছনের ২টি কামরা দুমড়ে-মুচড়ে গিয়ে প্রায় ২০ ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে। আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কোনও কারণে এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।                                                                              

দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের এক যাত্রী এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ঝুটন ঘোষ বলেন, আচমকাই এই ঘটনাটি ঘটেছে। ভিতরে তখন সবাই মারাত্মকভাবে চিৎকার করছিলেন। রেল আধিকারিক, ফায়ার সার্ভিস কেউ কোথাও নেই। কোথাও কোনও জরুরিকালিন পরিষেবা নেই। হয়তো প্রাথমিকভাবে লোকজন থাকলে প্রাণহানি কিছুটা আটকে দেওয়া যেত।

আরও পড়ুন, ভয়ঙ্কর দুর্ঘটনায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস,মৃত অন্তত ৫, আহত অন্তত ৩০

আরেক যাত্রী জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। সেই যাত্রী বলেন, 'কী করে এক লাইনে দুটি ট্রেন এল? রেলের তরফেই গাফিলতি ছিল। এত যাত্রী ছিল এখানে কোনও দায় নেই? হঠাৎ করেই ঝাঁকুনি অনুভব করি। এরপর চিৎকার, অন্ধকার। আমরা দ্রুত ট্রেন থেকে বেরিয়ে আসি প্রাণ বাঁচাতে।'  

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে আটকে পড়েছে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে মালদায় হেল্প লাইন নম্বর চালু হয়েছে।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Ananta Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget