এক্সপ্লোর

Kanchenjunga Express Train Accident: মেয়ের জন্মদিনে আসতেই বসেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, কী হল বালিগঞ্জের বাসিন্দার ?

Kanchenjunga Express Accident Bullygunge Resident Death : ১১ বছরের মেয়ের ছিল জন্মদিন, আগে আসার জন্য কেটেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট, সঙ্গে ছিলেন বন্ধু..

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: জন্মদিনে দেখা হল না মেয়ের সঙ্গে বাবার। রেল দুর্ঘটনায় মৃত্যু কলকাতার বাসিন্দার।  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় (Kanchenjunga Express Train Accident) মৃত্যু হয়েছে বালিগঞ্জের ১৭ নম্বর জামির লেনের বাসিন্দার। বছর ৩২-এর ওই যুবকের নাম শুভজিৎ মালি। 

রেল দুর্ঘটনায় মৃত্যু বালিগঞ্জের ১৭ নম্বর জামির লেনের বাসিন্দার

গাড়ি ডেলিভারি দিতে শিলিগুড়ি গিয়েছিলেন শুভজিৎ। ফেরার কথা ছিল গতকাল। কিন্তু ১১ বছরের মেয়ের জন্মদিনের জন্য তৎকালের টিকিট কেটে একদিন আগে ফিরছিলেন। সঙ্গে ছিলেন পাড়ার বন্ধু সূর্যশেখর পাণ্ডে। দুর্ঘটনার সময় পাশের কামরার শৌগাচারে যান। অল্পের জন্য বেঁচে যান বছর তিরিশের সূর্যশেখর। তাঁর কাছ থেকেই শুভজিতের মৃত্যুর খবর জানতে পারে পরিবার।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওই দিন উপস্থিত ছিলেন কলকাতার এক প্রবীণ নাগরিকও

অপরদিকে, কলকাতার ফুলবাগানের ৬২ বছর বয়সী বাসিন্দা শঙ্করমোহন দাসেরও এই রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তিনি ছিলেন ওই ট্রেনেরই পার্সেল ভ্যানের কর্মী। অবসর হয়েও যাওয়ার পর ছিলেন এক্সটেনশনে। কিন্তু এক লহমায় সব শেষ। মৃত্যুর পর, তাঁর পরিবার রেলের বিরুদ্ধে 'পাশে না দাঁড়ানোর' অভিযোগও তুলেছে। 

ফের প্রশ্নের মুখে রেলের পরিষেবা

ফের একটা ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু। সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ। ফের প্রশ্নের মুখে রেলের পরিষেবা।এরজন্য দায়ী কে? এনিয়ে, কাঁটাছেড়া না করেই সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রাথমিকভাবে মালগাড়ির মৃত চালক অনীল কুমারের ঘাড়ে দোষ চাপায় রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন, বীরভূমে গ্রামের দখল নিতে দুটি গোষ্ঠীর লড়াই, ব্যাপক বোমাবাজি

সিগন্যাল ছিল থামানোর জন্য, তা সত্ত্বেও ট্রেন এগিয়ে গেছে : রেলবোর্ড চেয়ারপার্সন

গতকাল  রেলবোর্ড চেয়ারপার্সন ও CEO জয়া বর্মা সিনহা বলেন, 'সিগন্যাল ছিল থামানোর জন্য। তা সত্ত্বেও ট্রেন এগিয়ে গেছে। পিছনের মালগাড়ির থেমে যাওয়া উচিত ছিল। এটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। বিস্তারিত জানার পরই সবটা বোঝা যাবে।' এটা কি মানুষের ভুলে দুর্ঘটনা? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি গতকাল বলেন, 'এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে। দুর্ভাগ্যবশত যিনি ট্রেনের চালক ছিলেন, তাঁর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।'যা নিয়ে সোমবারই প্রশ্ন তুলেছে রেলওয়ে কর্মচারীদের সংগঠন। আর এবার লোকো পাইলটদের ডিউটি রোস্টার নিয়ে নিয়েও প্রশ্ন তুলল রেলওয়ে মেনস ইউনিয়ন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে,
ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে, "শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পোস্টিং লিস্ট.."
Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget