এক্সপ্লোর

Abhijit Sarkar: কাঁকুড়গাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের মামলায় কোর্টে ভর্ৎসিত CBI, 'তথ্যপ্রমাণ দুই বছর আগে পেয়ে, ৪ বছর পর জমা ?..'

BJP Worker Abhijit Sarkar Murder Case: বিজেপি কর্মী অভিজিৎ সরকার-হত্যা মামলায় কী নির্দেশ আদালতের ?

প্রকাশ সিনহা, কলকাতা: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, কোর্টে ভর্ৎসিত সিবিআই। '৪ বছরে কাউকে গ্রেফতারের কোনও চেষ্টা করেছেন? ৪ বছরে কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেছিলেন?', বিজেপি কর্মী অভিজিৎ সরকার-হত্যা মামলায় প্রশ্ন আদালতের।

আরও পড়ুন, 'AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি পাচার করেছে..', কসবাকাণ্ডের পর TMCP-র ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্যা

এদিন যখন মামলায় শুনানি শুরু হয়, বিচারকের প্রশ্ন ছিল, আপনারা যে তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, আমি কেস ডাইরি দেখেছি। বিচারকের বক্তব্য হচ্ছে যে, যে তথ্য প্রমাণ সামনে রেখে আপনারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, সেই তথ্যপ্রমাণ তো দুই বছর আগে পেয়েছিলেন। তাহলে কেন, চার বছর পর এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন ? প্রশ্ন বিচারকের। এদিন আদালতের তরফে, ১৮ জুলাই পরেশ, স্বপন, পাপিয়া-সহ ১৮জনকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে সিবিআইকে সমন-চার্জশিটের কপি অভিযুক্তদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে  এদিন সিবিআই এর আইনজীবীর বক্তব্য ছিল, একমাস সময় লাগবে। সেটা শুনেই রীতিমত ক্ষুদ্ধ বিচারক। 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, এবং তৃণমূলের ২ কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষই শুধু নন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে ২ পুলিশ অফিসার ও ১ পুলিশ কর্মীর! চার্জশিটে নাম রয়েছে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন,তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার বিষয়টি ধামা-চাপা দেওয়া, ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মৃত বিজেপি কর্মীর দাদা   বিশ্বজিত্‍ সরকার বলেন, নারকেলডাঙা থানার পুলিশ এবং এই MLA, কাউন্সিলররা মিলিতভাবে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতারা মিলে, এতবড় সন্ত্রাস এখানে করেছিল।যেমন বলে গেছিল, ২ তারিখে যমদুয়ার পার হয়ে যাবে, সত্য়িই আমার ভাইকে যমদুয়ার পার করিয়েই দিল। তারা যে বলেছিল, আমাদের এখানে থাকতে দেবে না, মেরে ফেলবে, সেটা ২ তারিখে করল।

২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের।কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে CBI. সেই চার্জশিটেই নাম রয়েছে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন SI রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, নারকেলডাঙা থানার তৎকালীন SI রত্না সরকার, নিহত অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়েছিলেন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Suvendu Case : 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget