এক্সপ্লোর

Sajal Ghosh: লালবাজারের সামনে থেকে আটক সজল ঘোষ-সহ ৩ বিজেপি কাউন্সিলর, কোথায় নিয়ে যাওয়া হল তাঁদের ?

BJP Councilor Arrested: সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা- এই তিন বিজেপি কাউন্সিলরকে কার্যত টেনে-হিঁচড়ে, প্রায় চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে আটক করা হয়েছে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : লালবাজারের সামনে থেকে আটক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কার্যত টেনে, ঠেলে প্রিজন ভ্যানে তোলা হয়েছে তাঁকে। ঘটনাস্থলে রয়েছেন ডিসি সেন্ট্রাল। সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা- এই তিন বিজেপি কাউন্সিলরকে আটক করা হয়েছে বলে খবর। প্রিজন ভ্যানে তোলা হয়েছে তাঁদের তিনজনকেই। মুচিপাড়া থানার দিকে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। সম্ভবত সেখানেই তাঁদের রাখা হবে বলে শোনা যাচ্ছে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। প্রথমে মনে করা হয়েছিল লালবাজারের পিছনের গেট থেকে এই তিন কাউন্সিলরকে আটক করে হয়তো লালবাজারেই রাখা হবে। তারপর মনে করা হয়েছিল হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হবে। কিন্তু পরবর্তী শোনা যাচ্ছে, সম্ভবত তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে মুচিপাড়া থানায় এবং সেখানেই রাখা হবে। 

আটক করার মুহূর্তে, প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শোনা গিয়েছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। তীব্র প্রতিবাদ জানান সকলেই। এরপরই তাঁদের কার্যত টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। প্রথমে প্রিজন ভ্যান হেস্টিংসা থানার দিকে যাচ্ছে মনে করা হলেও, মাঝপথে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। লালবাজারের পিছনের গেটে যেখানে বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা বিক্ষোভ জানাচ্ছিলেন সেখান থেকে ৫ মিনিটের মধ্যে তাঁদের উঠে যেতে বলা হয়। সময় পেরিয়ে যাওয়ায় এবং বিক্ষোভকারীরা না ওঠায়, তাঁদের কার্যত টেনে-হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে, আটক করা হয় তিন বিজেপি কাউন্সিলরকে। 

বউবাজার থেকে গাড়ি চেঞ্জ করে এখন আমাদেরকে মুচিপাড়া থানার সামনে নিয়ে এসে ফোর্সফুলি নামিয়ে দেওয়া হচ্ছে। মীনাজি অসুস্থ। তাঁকে বাথরুমে অবধি যেতে দেওয়ার স্কোপ দেয়নি। তিনি রাস্তায় কাকুতি-মিনতি করেছেন। গরু-ছাগলের মতো তুলে, সারা শহর ঘুরিয়ে, গাড়ি পাল্টিয়ে, কিডন্যাপাররা যেমন করে করে আরকি, ঠিক সেরম ভাবে করে, এখন থানার সামনে এনে নামিয়ে দিচ্ছে। সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়দের আমি জানিয়েছি। তাঁরা বললেন জানাচ্ছেন। পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। দরকার পরলে আবার ওখানে চলে যাব। আটকাতে পারবে না। আমাদের বলল ১৪৪ ধারা আছে। আমরা সবাইকে সরিয়ে, আমরা তিনজন ছিলাম। ১৪৪ ধারা আছে, তিনজন থাকলে তো আপত্তি নেই। তারপরেও বলছে ৫ মিনিট সময় দিচ্ছি। আরে ৫ মিনিট তো অনুব্রত তোদের দেয়। মনে আছে সেই বিখ্যাত ডায়লগ... ৫ মিনিটের ভিতর... আমরা তিনজন ছিলাম, তাও কেন পুলিশ আটক করল, সেটা পুলিশ বলতে পারবে।' 

আটক হওয়া আরেক বিজেপি কাউন্সিলর বিজয় ওঝাও জানিয়েছেন, ১৪৪ ধারা ছিল। আর তাঁরা তিনজন ছিলেন। নিয়ম অনুসারে ৫ জন বা তার বেশি সংখ্যক মানুষ এক জায়গায় থাকা যায় না ১৪৪ ধারা জারি থাকলে। তাহলে এক্ষেত্রে তো নিয়ম লঙ্ঘন হয়নি। অথচ তাও বলপূর্বক তাঁদের আটক করে গোটা শহর ঘুরিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery:
Asish Banerjee Death Mystery: "তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget