এক্সপ্লোর

Kasba Incident BJP Protest: কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত, বেল নিতে নারাজ, লালবাজারের সামনে অবস্থান বিজেপির

Kasba Incident: লালবাজারের সামনে অবস্থানে বসেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ-সহ অনেক বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। ত্রিপল পেতে বসেছেন তাঁরা।

শিবাশিস মৌলিক, কলকাতা : কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা। গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। বেল বন্ডে সই করতে নারাজ সুকান্ত মজুমদাররা। লালবাজারের সামনে অবস্থান-বিক্ষোভ বিজেপির। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী। পুলিশে পুলিশে ছয়লাপ লালবাজার চত্বর। মীনা দেবী পুরোহিত-সহ তিন বিজেপি কাউন্সিলরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে আটক করা হয়েছে এই তিনজনকে। কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত মজুমদার। প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। বালুরঘাট, বর্ধমান থেকে বাঁকুড়া, হাওড়া, দিকে দিকে চলছে বিক্ষোভ, অবস্থান।

সুকান্ত মজুমদার-সহ ৬৫ জন বিজেপি কর্মী-সমর্থককে আটক করে শনিবার বিকেলে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল গড়িয়াহাট থেকে। এখন জানা যাচ্ছে, রাজ্য বিজেপির তরফে, রাজ্য বিজেপি সভাপতির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নেতৃত্বরা আজ রাতে লালবাজারের লকআপেই থাকবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তমোঘ্ন ঘোষরা জামিনের আবেদন করেননি। এই তিনজন আজ রাতে লালবাজারের লকআপে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই তিন নেতা ছাড়াও একাধিক বিজেপি নেতা জামিন পেয়েছেন। কিন্তু তাঁরাও আজ রাতে লকআপেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, মহিলা কর্মী-সহ ৩২ জন এখনও পর্যন্ত লকআপ থেকে বেরিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের বিভিন্ন শারীরিক অসুস্থতা জনিত সমস্যা রয়েছে বলেও জানা গিয়েছে। ২৫ জন কর্মী-সমর্থক সুকান্ত মজুমদারদের সঙ্গে ভিতরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। 

লালবাজারের সামনে অবস্থানে বসেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ-সহ অনেক বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। ত্রিপল পেতে বসেছেন তাঁরা। সুকান্ত মজুমদারের গ্রেফতারি প্রসঙ্গে সজল ঘোষ বলেছেন, 'একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীকে, যাঁকে গ্রেফতার করতে গেলেও প্রোটোকল লাগে, সেখানে সিভিক ভলন্টিয়ার, একটা থানার কনস্টেবল, একটা সাব-ইনস্পেক্টর লেভেলের অফিসাররা তাঁকে এইভাবে অসম্মানের সঙ্গে কী করে টেনে নিয়ে আসে? একটা আসামীকে ধরতে পারে না। পুলিশের বাপ-মা উদ্ধার করলেও অনুব্রতর কলার ধরতে পারে না। তারা আমাদের নেতাদের কলার ধরবে? এর পরের দিন কিন্তু পশ্চিমবঙ্গটা যদি বাংলাদেশ হয়ে যায়, তখন কিন্তু সরকার অন্য কাউকে দায়ী করতে পারবে না। এই দায়িত্ব সরকারের। সারা রাত এখানেই অবস্থান করব। এখানেই অবস্থান করব। আমার সভাপতির অপমানের জন্য শুধু সারা রাত নয়, আরও অনেক রাত আমরা দরকার হলে এখানে অবস্থান করব।' জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীরাও বসেছেন অবস্থানে। লালবাজারের লকআপের গেটের কার্যত দখল নিয়েছেন তাঁরা। চলছে স্লোগানিং। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget