এক্সপ্লোর

SSC Protest in Kasba: কসবায় DI অফিসে তাঁকেই লাথি মারে পুলিশ ! কী হয়েছিল গতকাল ? জানালেন আক্রান্ত শিক্ষক

Kolkata Police: কসবাকাণ্ডে ব্যাখ্যা তলবের পর DC SSD-কে তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : গতকাল কসবায় DI অফিসে চাকরিহারা এক শিক্ষককে পেটে লাথি মারতে দেখা যায় এক পুলিশ অফিসারকে। আক্রান্ত শিক্ষক অমিতরঞ্জন ভুঁইঞা। এদিন শিয়ালদা থেকে ধর্মতলার প্রতিবাদ মিছিলে শামিল হন তিনি। তার আগে গতকালের ঘটনার কথা এবিপি আনন্দকে জানালেন আক্রান্ত শিক্ষক। কী হয়েছিল সেই সময়।

আক্রান্ত শিক্ষক বলেন, "আমাদের হাতে কিছু ছিল না। আমরা সামান্য কয়েকটা দাবি DI অফিসে ক্লিয়ার করতে চাইছিলাম। যেটা কসবায় রয়েছে। আমরা বলতে চাইছিলাম, যোগ্য-অযোগ্য তালিকা আমাদের দিতে হবে। মিরর ইমেজ দিতে হবে। তার থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের কাছে খবর ছিল বিভিন্ন স্কুলে নির্দেশ গেছে যে, ২০১৬-র শিক্ষকদের বেতন হোল্ডে রাখার। আমাদের ঢুকতে দিচ্ছিলেন না। যখন আমরা জোরপূর্বক ঢুকি, মেন গেটের সামনে অবস্থান করি, তখন ওরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সরে যেতে বলেন। কিন্তু, সরে না গেলে তর্কাতর্কি শুরু হয়। পুলিশ সেই সময় নির্বিচারে লাঠিচার্জ শুরু করে। আমার পায়ে লেগেছে। প্লাস, আমার পেছনে লাথি মেরেছে। কলার ধরার চেষ্টা করেছে। ভিডিও ফুটেজ আছে। দেখে নেবেন। মেরে লাঠি ভেঙে দিয়েছে। তার ফুটেজ অনেক জায়গায় আছে। প্ররোচনা দেওয়ার কোনও পরিস্থিতিই ছিল না। আমরা শিক্ষক...কিছু দাবিদাওয়া নিয়ে গিয়েছি। কেন প্ররোচনা দিতে যাব ? ওরা আমাদের জোর করে চ্যাংদোলা করে যখন সরিয়ে দিতে চাইছেন, লাঠিচার্জ করছেন, তখনই তাড়াহুড়োয় ওই পরিস্থিতি তৈরি হয়। সবচেয়ে ব্যথা বুকে লেগেছে। শুধু আমার নয়, সমগ্র শিক্ষ সমাজের লেগেছে। কারণ, পশ্চিমবঙ্গে শিক্ষকের উপরে পুলিশ লাথি মারছে। এর থেকে লজ্জার কী আছে জানি না। বাঙালি জাতি হিসাবে কোন দিকে যেতে চলেছি ?"

এই পরিস্থিতিতে কসবায় চাকরিহারাদের লাঠিপেটা ও লাথিকাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। এমনই খবর পুলিশ সূত্রে। কী কারণে কসবায় DI অফিসের সামনে জড়ো হওয়া শিক্ষকদের ওপর লাঠিচার্জ এবং লাথি মারা হয় ? কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে তাঁরা DI অফিসে ঢুকে পড়েন ? যে পুলিশ অফিসারকে শিক্ষককে লাথি মারতে দেখা যায়, কী এমন ঘটেছিল যাতে তিনি এই কাজ করলেন ? কেন ওই পুলিশ অফিসার লাথি মারলেন, সেই ব্যাখ্যাও তলব করা হয়েছে বলে খবর লালবাজার সূত্রে। কতজন চাকরিহারা জড়ো হয়েছিলেন, কত সংখ্যক পুলিশ ছিল, জমায়েতের কথা পুলিশ জানত কি ? এই সমস্ত তথ্যও জানতে চাওয়া হয় লালবাজারের তরফে, খবর পুলিশ সূত্রে। লালবাজার সূত্রে খবর, ঘটনায় ব্যাখ্যা তলবের পর DC SSD-কে তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget