এক্সপ্লোর

Kasba Incident: কসবা ল' কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই, DNA রিপোর্টে মিলেছে প্রমাণ, চার্জশিটে দাবি পুলিশের

Kasba Molestation Case : কসবাকাণ্ডের চার্জশিটে কী দাবি পুলিশের ?

কলকাতা: কসবা ল' কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই, DNA রিপোর্টে মিলেছে প্রমাণ । কসবাকাণ্ডের চার্জশিটে দাবি পুলিশের ।'নির্যাতিতা অসুস্থ জেনেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। মাথায় আঘাত থাকলেও নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। প্রমাণ লোপাট করতে ইনহেলারের বাক্স সরিয়ে দেওয়া হয়েছিল। হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারার চেষ্টা হয়েছিল। ঘটনার একাধিক ভিডিও করা হয়েছিল। পরে কয়েকটি ভিডিও ডিলিট করা হয়েছিল। মনোজিতের লম্বা হাত, তাই এতো প্রভাব', কসবাকাণ্ডের চার্জশিটে দাবি পুলিশের।

আরও পড়ুন, মহালয়ার সকালে কলকাতায় চলল গুলি !

কসবা ল'কলেজে ছাত্রীর উপর নারকীয় নির্যাতনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য। গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও তৃণমূল কর্মী এবং এই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে। এবার চার্জশিটে পুলিশ দাবি করল নির্যাতিতার পোশাক থেকে পাওয়া সিমেন এবং DNA স্যাম্পল মিলে গেছে মনোজিৎ মিশ্রর সঙ্গে।এমনকী, মনোজিৎ মিশ্রের শরীরে আঁচরের দাগ ঘটনার সময় ধস্তাধস্তি থেকেই হয়েছে, বলে দাবি করা হয়েছে চার্জশিটে। 
 
সম্প্রতি আলিপুর আদালতে পুলিশের তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে স্পষ্ট করে বলা হয়েছে, মনোজিৎ, জেব আহমেদ,প্রমিত মুখোপাধ্য়ায়, এবং নিরাপত্তারক্ষী পিনাকী মুখোপাধ্যায় অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিল। ২৫ জুন, ঘটনার দিন সন্ধে সাড়ে ৭টার পর অভিযোগকারিণী এবং অভিযুক্ত ২ জনেই কলেজে ছিলেন। নিরাপত্তারক্ষী মূল গেটে তালা-চাবি দিয়ে দিয়েছিলেন। CCTV ফুটেজে দেখা যাচ্ছে, নির্যাতিতাকে যখন মনোজিৎ মিশ্র ইউনিয়ন রুমের ভিতরে আটকে রেখেছিলেন, তখন অন্য দুই অভিযুক্ত প্রমিত মুখোপাধ্য়ায় ও জেব আহমেদ সেখান থেকে বেরিয়ে যান এবং এক্সহস্ট হোল দিয়ে ভিতরে উঁকি দেন। 

কিন্তু যখন ইউনিয়ন রুমে এই ঘটনা ঘটছে, তখন কোথায় ছিলেন কলেজের নিরাপত্তারক্ষী? চার্জশিটে পুলিশের দাবি অনুযায়ী, নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ইউনিয়ন রুমের দিকে যেতে দেখা গেছে। আর ওই সময় গার্ড রুম ব্যবহার করেছেন অভিযুক্তরা। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে নির্যাতিতা অভিযোগ করেছিলেন, কলেজ থেকে পালাতে গেলেও মেন গেট বন্ধ থাকায় তিনি সেখান থেকে বেরোতে পারেননি। পুলিশের চার্জশিটেও বলা হয়েছে, ফুটেজে দেখা গেছে নির্যাতিতা পালানোর চেষ্টা করেও গেট বন্ধ থাকায় পারেননি। 

রাত ৯টা ১০ নাগাদ মনোজিৎ, জেব ও প্রমিত জোর করে গার্ডরুমের দিকে নিয়ে যায়।  কসবা 'ল কলেজে মনোজিতের প্রভাব-প্রতিপত্তির কথা প্রথম থেকেই উঠে এসেছে। এমনকী গণধর্ষণের অভিযোগ ওঠার পর, ৩ মাস কাটতে চললেও এখনও কসবা ল কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে মনোজিতের নাম!এবার পুলিশের চার্জশিটেও মূল অভিযুক্তের প্রভাব-প্রতিপত্তির কথা উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র একজন অস্থায়ী কর্মী হওয়া সত্ত্বেও কলেজে প্রভাব প্রতিপত্তি ছিল মনোজিতের। কর্মচারী ও পড়ুয়াদের মারধর, হুমকি দিত মনোজিৎ। এই চার্জশিটই সামনে আসার পর উঠে এল এমন একের পর এক তথ্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget