এক্সপ্লোর

Kasba Mystery Death: কসবায় পরিত্যক্ত অডি গাড়ি থেকে মিলল পচাগলা দেহ, চাঞ্চল্য এলাকায়, ঠিক কী ঘটেছে ?

Kasba Audi car Incident: কসবায় একটি অডি গাড়ির ভিতর থেকে মিলল এক ব্যক্তির দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে ওই গাড়ির ভিতরে দেহ এল ? মৃত ব্যক্তির পরিচয়ই বা কী ? ঘনাচ্ছে রহস্য।

কলকাতা: কসবায় পরিত্যক্ত অডি গাড়ি ঘিরে চাঞ্চল্য। রাস্তার ধারে অস্থায়ী গ্যারাজে পাওয়া যায় একটি পরিত্যক্ত গাড়ি। গাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধ পেতেই চঞ্চল্য ছড়ায় এলাকায়। তারপর পুলিশ এসে তদন্ত শুরু করতেই আঁতকে ওঠেন সকলে। এই চার চাকার গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচাগলা দেহ।

প্রাথমিক তদন্ত থেকে কী জানিয়েছে পুলিশ ?

কসবার জিএসটি ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি অডি গাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রথমে পুলিশকে খবর দেন, তারপর পুলিশ এসে এই গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা যায়, যে গ্যারাজ থেকে দেহ উদ্ধার হয়েছে সেটি একটি অস্থায়ী গ্যারাজ। প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, আগে থেকেই গাড়ির ৩টি দরজা খোলা ছিল। কিন্তু সব কটার কাঁচ তোলা ছিল। কেউ যদি মনে করেন গাড়ির গেট খুলে ভেতরে যাবেন, তবে সেটি সম্ভব। তবে এই মুহূর্তে পুলিশ জানার চেষ্টা করছে, মৃত ব্যক্তি আসলে কে।    

আরও পড়ুন - বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার

এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন ও সম্ভাবনা উঠে আসছে। পুলিশ দুটো জিনিস অনুমান করছে। প্রথমত কোনও ভবঘুরে এখানে থাকতেন এবং কোনও কারণে তাঁর মৃত্যু হয়। আর দ্বিতীয়ত, কোনও ব্যক্তি খুন হতে পারেন।  তবে এগুলো সবটাই আনুমানিক। ময়না তদন্তের পর আসল সত্যিটা প্রকাশ্যে আসবে বলে জানিয়েছে পুলিশ।                                              

এলাকায় অনেকের দাবি, পুজোর আগে থেকেই পচা গন্ধ পাওয়া যাচ্ছিল এই জায়গা থেকে। প্রথমে বিষয়টি সেভাবে গুরুত্ব না দিলেও বৃহস্পতিবার গন্ধের মাত্রা বেড়ে যাওয়ায় এলাকার কিছু মানুষ কসবা থানায় খবর দেন। আর তারপর সেখানকার পুলিশ ও কলকাতা পুলিশ-এর হোমিসাইড শাখা হাজির হয়। হোমিসাইড শাখা হল পুলিশ বা গোয়েন্দা বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষায়িত শাখা, যার মূল কাজ হলো হত্যাকাণ্ড এবং রহস্যজনক কোনও মৃত্যুর তদন্ত করা। কিন্তু এখন প্রশ্ন, কীভাবে ওই গাড়ির ভিতরে দেহ এল ? মৃত ব্যক্তির পরিচয়ই বা কী ? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।                                                       

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
Kolkata News : সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Advertisement

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget