এক্সপ্লোর

Kasba College Incident: 'রাস্তায় বাঁদরামো করবেন না, বিলে সমর্থন করুন', উঠল 'অপরাজিতা বিল' প্রসঙ্গ; BJP-কে নিশানা তৃণমূলের শশীর

BJP Protest:ঘটনার প্রতিবাদে রাকেশ সিং-এর নেতৃত্বে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। বিকেলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।

কলকাতা : 'রাস্তায় বাঁদরামো করবেন না। বিলে সমর্থন করুন।' দক্ষিণ কলকাতার ল’কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যেই বিজেপিকে পাল্টা নিশানা তৃণমূলের। তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে 'অপরাজিতা বিলের' প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে নিশানা করলেন শশী পাঁজা।

তিনি বলেন, "আজকের বিষয় অত্যন্ত মর্মাহত এবং খুবই বেদনাদায়ক। কলকাতা পুলিশ যে মুহূর্তে জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। মেয়েটির যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একেবারে তিন জনকেই হাজতে পুরে দিয়েছে। মেয়েটির বক্তব্য রেকর্ড করা হয়েছে। তিনটি ছেলেকেই শনাক্ত করে তুলে নিয়ে আসা হয়েছে। তাদের মোবাইলও সিজ করা হয়েছে। অর্থাৎ, সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। মেয়েটি ও তাঁর পরিবারের সঙ্গে আমরা রয়েছি। কিন্তু, সত্যিই সমবেদনা জানানোর ভাষা থাকে না। কিন্তু, মেয়েকে যদি একটুও শান্তনা দিতে পারি তাহলে বলব, দেখো তোমার উপর যারা এই বর্বর ঘটনা ঘটিয়েছে, তাদের ধরে একেবারে হাজতে পাঠিয়েছি। তদন্তে রয়েছে। মেয়েটি ন্যায্য বিচার পাক।"

এরপরই রাজ্যের প্রধান বিরোধী দলকে নিশানা করে শশী বলেন, "আসুন না আলোচনাটা এভাবেই হোক, যে অপরাজিতা বিল ...যেটা আমাদের পবিত্র বিধানসভায় পাস হয়ে গেছে ১০ মাস আগে সর্বসম্মতভাবে। মেয়েদের পক্ষে বিল। অপরাধ হলে, কঠিন শাস্তি। মৃত্যুদণ্ডও হতে পারে। কে  আটকে রেখেছে ? বিধায়কদের দাবি, অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসাবে রয়েছে ? কারণ, ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। রাজনীতি করতে চাই না। এখানে যদি ন্যায্য দাবি থাকে, রাস্তায় বাঁদরামো আপনারা করবেন না। আপনারা এই বিলের সমর্থন করুন। মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্য যুদ্ধক্ষেত্র নয়।" 

ঘটনার প্রতিবাদে এদিন রাকেশ সিং-এর নেতৃত্বে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। বিকেলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। কলেজে এ ধরনের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতি বলেন, "খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নির্ঘাত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও না কোনওভাবে সংযুক্ত হবে। তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এভাবে নষ্ট করছে। মেয়েদের সুরক্ষা নেই। আর জি কর কাণ্ডের পর তো তা প্রমাণ হয়ে গেছে...রাজ্যে টপ মেডিক্যাল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটে..যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানেই আইন ভাঙা হচ্ছে...তাহলে রাজ্যের অবস্থাটা কী ! রাজ্যের মুখ্যমন্ত্রী আইন-শৃঙ্খলা সামনা হোম মিনিস্টার হিসাবে। তারপরে তাঁর এই যে অদার্থতা, তিনি যতই জগন্নাথদেবের রথ টানুন না কেন ...কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের ইজ্জত লুঠ করা হচ্ছে...আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে...এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না।"

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। এর পরই রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ পেশ হয়। বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সেরা শিরোনাম

Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget