এক্সপ্লোর

Kalyan Banerjee: দলের বিবৃতির পরেও অবস্থানে অনড় কল্যাণ, মহুয়াকেও আক্রমণ তৃণমূল সাংসদের

Kalyan Banerjee News: নারী বিদ্বেষী মন্তব্যের পাল্টা মহুয়াকে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কসবার ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই আবহে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee)। এদিনও ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। শুধু তাই নয়, সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যের জবাব দিলেন শ্রীরামপুরের সাংসদ। 

কসবাকাণ্ডে ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিবৃতির পরেও অবস্থানে অনড় শ্রীরামপুরের সাংসদ। এদিন তিনি বলেন, "জিরো টলারেন্সের কথা বলছেন। জিরো টলারেন্স ঘটনা ঘটার আগে না পরে? এই ঘটনা আমি মানতে পারছি না। যতই গালিগালাজ করুন, আমি প্রতিবাদ করবই। নিরাপত্তার কথা বলছেন, নেতাদেরই তো নিরাপত্তা দেওয়া উচিত। রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে কী হবে।'' এখানেই নয়, নারী বিদ্বেষী মন্তব্যের পাল্টা মহুয়াকে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি নারীবিদ্বেষী নই, মহুয়া নারীবিদ্বেষী। মহুয়া এতটাই নারীবিদ্বেষী, কৃষ্ণনগরে কোনও মহিলাকে উঠতে দেননি। মহুয়া মৈত্রকে আমি ঘৃণা করি। নারী বিদ্বেষী বলে ফায়দা লুটতে চায়।''

তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-নেতাদের সঙ্গে সাউথ ক্যালকাটা ল'কলেজে গণধর্ষণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের একাধিক ছবি সামনে এসেছে। এর আগেই বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। শুক্রবার তৃণমূল সাংসদ বলেন, "আরে সরকারি বলতে কি সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন, যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না, এটা কি হয় বলুন, এটা তো হয় না। যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না।'' এই মন্তব্যের পাল্টা সরব হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। X হ্যান্ডেলে পাল্টা লেখেন, "ভারতে নারীবিদ্বেষ প্রায় সব দলেই আছে। তৃণমূলের পার্থক্য হল, এই ধরনের ঘৃণ্য মন্তব্য যেই করুক, আমরা তার নিন্দা করি।''

শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই নয়। এপ্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কামারাহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তৃণমূলের দুই হেভিওয়েট নেতার মন্তব্যের দায় নিতে নারাজ। গতকালই তারা তা স্পষ্ট করেছে।  তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে লেখা হয়েছে- "সাউথ ক্যালকাটা ল’কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনওভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না।'' কিন্তু তারপরও পরিস্থিতির বদল ঘটেনি। ফের বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। 

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget