এক্সপ্লোর

Kasba Rape Case: মন্তব্য-বিতর্কে অস্বস্তিতে তৃণমূল, পাল্টা ঘুরিয়ে সমর্থনের অভিযোগে নেতৃত্বকেই চ্যালেঞ্জ কল্যাণের

TMC: কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায়, এবার মন্তব্য করে বিতর্কে জড়ালেন মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কল্য়াণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের মন্তব্য-বিতর্কে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দল তাঁদের বক্তব্যের সঙ্গে একমত নয় এবং এই মন্তব্যের নিন্দা করছে, বলে ফেসবুক পেজে প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেস। পাল্টা ঘুরিয়ে সমর্থনের অভিযোগে নেতৃত্বকেই চ্যালেঞ্জ কল্যাণের। 

কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায়, এবার মন্তব্য করে বিতর্কে জড়ালেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবি - নির্যাতিতা ছাত্রীটি একা গিয়েছিলেন বলেই পরিস্থিতির সুযোগ নিয়েছেন অভিযুক্ত। মদন মিত্র বলেন, "যদি ওই ছাত্রী না যেতেন, তাহলে এই ঘটনা ঘটত না। যাওয়ার আগে যদি কাউকে বলে যেতেন, ২ বান্ধবীকে সঙ্গে নিয়ে যেতেন, এই ঘটনা ঘটত না। আমরা যা দেখছি, যে ঘৃণ্য কাজ করেছে, সে (মনোজিৎ মিশ্র) পরিস্থিতির সুযোগ নিয়েছে।''

খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-নেতাদের সঙ্গে সাউথ ক্যালকাটা ল'কলেজে গণধর্ষণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের একাধিক ছবি সামনে এসেছে। কলেজের দেওয়ালে বড় বড় করে লেখা- 'মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস! নীচে লেখে টিম MM নানা মহলে প্রশ্ন উঠছে, শাসকদলের প্রশ্রয়েই কি বাড়বাড়ন্ত হয়েছিল মনোজিতের? এই প্রেক্ষিতে শুক্রবার, তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়েও বিতর্ক তৈরি হয়। তিনি বলেন, "আরে সরকারি বলতে কি সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন, য প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না, এটা কি হয় বলুন, এটা তো হয় না। যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না।''

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র বিতর্কিত মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে লেখা হয়েছে- সাউথ ক্যালকাটা ল’কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনওভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না।

দল তাঁর বক্তব্য থেকে দূরত্ব তৈরির চেষ্টা করতেই পাল্টা দলকে নিশানা করেন কল্যাণ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন -" X-হ্যান্ডলে তৃণমূল কংগ্রেসের করা পোস্টের সঙ্গে আমি একমত নই। তারা কি পরোক্ষভাবে সেই নেতাদের সমর্থন করছে যারা এই অপরাধীদের আশ্রয় দিচ্ছে? কেবলমাত্র কেতাবি বিবৃতি দিয়ে কোনও বাস্তব পরিবর্তন আসবে না যদি না সরাসরি দায়ী নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

 

সেরা শিরোনাম

Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget