এক্সপ্লোর

Kasba News: তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের ছক, অবশেষে পুলিশের জালে কনট্র্যাক্ট কিলার

TMC Councilor Sushanta Ghosh:

পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ছক কষেই গা ঢাকা দিয়েছিল দুবাইয়ে। রবিবার কলকাতায় ফিরতেই পুলিশের জালে ধরা পড়ল কনট্র্যাক্ট কিলার মহম্মদ আদিল হোসেন। ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কসবার তৃণমূল কাউন্সিলারকে খুনের চেষ্টার ঘটনায় এর আগে আরও একজন গ্রেফতার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, এই মহম্মদ আদিল হোসেনকেই কনট্র্যাক্ট দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষকে খুনের জন্য। গত ১৫ নভেম্বর ভরসন্ধেয় অ্যাক্রোপলিস মলের কাছে নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এবং বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী। কিন্তু আগ্নেয়াস্ত্র আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। এ যাত্রায় প্রাণে বেঁচে যান সুশান্ত। এই ঘটনায় হামলাকারী অভিযুক্ত ট্যাক্সি চালক যুবরাজ আহমেদ এবং মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। 

কলকাতা পুলিশ সূত্রে খবর, গতবছর জুলাই মাসে কলকাতায় বসে সুশান্ত ঘোষকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। ধৃত কনট্র্যাক্ট কিলার আদিলও সেখানে ছিল। এদিকে হামলার আগেই অক্টোবর মাসে কলকাতা ছেড়ে দুবাই পালিয়ে যায় আদিল। তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ।  শেষ পর্যন্ত আবু ধাবি থেকে ফেরার পর রবিবার রাতেই আদিল হোসেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। 

সুশান্ত ঘোষ বলেছেন, তিনি আগেই জানিয়েছিলেন কলকাতা পুলিশের উপর তাঁর যথেষ্ট বিশ্বাস এবং ভরসা রয়েছে। এক একজন করে অভিযুক্ত ধরা পড়ছে। খুব তাড়াতাড়ি আসল মাথা ধরা পড়বে বলেও আশাবাদী তিনি। পুলিশ তাদের মতো কাজ করছে। ঠিক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। পুলিশ সূত্রে খবর, বিহারের পাপ্পু গ্যাংয়ের সদস্য এই মহম্মদ আদিল হোসেন। আদতে বিহারের বাসিন্দা হলেও কলকাতার তোপসিয়াতেও ডেড়া ছিল তার। সেখানেই রিনিউ করিয়েছিল পাসপোর্টও। 

কিন্তু কে বা কারা সুশান্ত ঘোষকে খুনের চক্রান্ত করেছিল? কেনই বা খুন করার চেষ্টা হয়েছিল? কারা দিয়েছিল সুপারি? ধৃতদের জেরা করে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ২৫ জানুয়ারি পর্যন্ত ধৃতদের আদিল হোসেনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।  

আরও পড়ুন- সল্টলেকে ফের চুরি ! চিকিৎসকের বাড়ি থেকে উধাও লক্ষাধিক টাকা এবং সোনার গয়না 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে একজোট বিরোধীরা, কাল পথে নামছে I.N.D.I.A শিবির
জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে একজোট বিরোধীরা, কাল পথে নামছে I.N.D.I.A শিবির
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Rachana Banerjee : গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
Cyclone Updates: ৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?
৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?

ভিডিও

Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget