এক্সপ্লোর

Pahalgam Attack: পহেলগাঁওতে হত্য়ালীলার খবর আগে থেকেই জানত স্থানীয় অপারেটররা ? তদন্তে NIA, জঙ্গিরা কোথায় লুকিয়ে ?

NIA On Kashmir Attack: আল্লাহ-হু-আকবর বলার পরই কেন গুলি চলল? পহেলগাঁওতে হত্য়ালীলার খবর আগে থেকেই জানত স্থানীয় অপারেটররা?

নয়াদিল্লি: পহেলগাঁওতে হত্য়ালীলার খবর আগে থেকেই জানত স্থানীয় অপারেটররা? গতকাল সামনে এসেছিল এক ভিডিও, যেখানে এক পর্যটক, ঋষি ভট্টর রেকর্ড করা ভিডিওতে দেখা যায় তিনি জিপলাইন চড়ার আগে তাঁকে ধাক্কা দেওয়ার সময়ে জিপলাইন অপারেটর বলছেন আল্লাহ-হু-আকবর। আর তারপরই গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন একজন। প্রশ্ন ওঠে তিনি আল্লাহ-হু-আকবর বলার পরই কেন গুলি চলল? তবে কি আগে থেকে এই ব্য়ক্তি কিছু জানতেন? 

আরও পড়ুন, পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?

সূত্রের দাবি, এই ঘটনার তদন্তে নেমে গতকালের পর আজও জিপলাইনের অপারেটর মোজাম্মিলকে জিজ্ঞাসাবাদ করছে NIA। পাশাপাশি মঙ্গলবার স্থানীয় টাটুওয়ালা, জিপলাইন অপারেটর, টুরিস্ট গাইডদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হল পহেলগাঁও থানায়। পহেলগাঁওতে হামলাকারী জঙ্গিরা কোথায়? কারা তাদের মদত জোগাল? তা খুঁজে বার করতে কাশ্মীরজুড়ে তন্নতন্ন করে চলছে তল্লাশি। এর মধ্য়ে, NIA-র তদন্তকারীদের নজরে রয়েছে সোমবার সামনে আসা এই ভিডিওটিও!এখানে যে জিপলাইনের অপারেটরকে দেখা যাচ্ছে, তাঁকে সোমবারের পর মঙ্গলবারও জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এই ভিডিওতে এক পর্যটকের ক্য়ামেরায় বন্দি হয় বৈসরনের হাড় হিম করা জঙ্গি হামলার ছবি!

ওই পর্যটক যখন জিপলাইন দিয়ে এগোচ্ছেন, তখনই দেখা যায়, নীচে জঙ্গিদের গুলি খেয়ে লুটিয়ে পড়ছেন পর্যটকরা। তবে এর আগে ভিডিও-র একদম শুরুতে দেখা যায়, পর্যটক রাইড শুরু করার আগে, জিপলাইনের অপারেটর মুজাম্মিল নীচে উপত্য়কার দিকে তাকিয়ে রয়েছেন। এরপর তিনি বলেন আল্লাহ হু আকবর। প্রায় সঙ্গে সঙ্গেই নীচে উপত্য়কা থেকে শোনা যায় গুলির শব্দ। তারপর আরও দু'বার আল্লাহ হু আকবর বলেন জিপলাইন অপারেটর মুজাম্মিল। পহেলগাঁও হামলার প্রত্য়ক্ষদর্শী ঋষি ভট্ট বলেন, 'ওই ব্যক্তি তিন বার আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে। তারপর গুলি চালানো শুরু হয়।' 

সূত্রের দাবি, কেন্দ্রীয় এজেন্সি NIA ওই জিপলাইন অপারেটর মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুধু অবশ্য় জিপলাইন অপারেটর মুজাম্মিল নয়, স্থানীয় টাটটুওয়ালা, ট্য়ুরিস্ট গাইড-সহ প্রায় দেড়শোজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান থেকে এসে, ট্রেক করে বৈসরনে পৌঁছে, জঙ্গিরা যেভাবে হামলা চালিয়েছে, সেটা স্থানীয়দের একাংশের সাহায্য় ছাড়া কোনওভাবেই সম্ভব নয়। বৈসরন হামলার পর পেরিয়ে গেছে এক সপ্তাহ। জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে? স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে কবে মিলবে সূত্র? 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget