এক্সপ্লোর

Renu Khatun: 'আমার মতো যাঁরা অত্যাচারিত তাঁদের পাশে থাকতে চাই', হাত হারিয়েও লড়াই জারি রেণুর

Ketugram Renu Khatun: যে হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন সেই হাতেই এল কোপ। আহত রেণুর এখন লক্ষ্য বাঁ হাতে ভর করেই নতুন লড়াই শুরু করা। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, কেতুগ্রাম: সরকারি চাকরি পাওয়ার খবরে ডান কব্জি কেটেছে স্বামী। হাত হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন কেতুগ্রামের রেণু খাতুন। ৪ বছরের প্রেমের পর বিয়ে করেছিলেন শের মহম্মদকে। যে হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন সেই হাতেই এল কোপ। আহত রেণুর এখন লক্ষ্য বাঁ হাতে ভর করেই নতুন লড়াই শুরু করা। 

লক্ষ্য ছিল নার্সের চাকরি করে সাধারণ মানুষের সেবা করা। কিন্তু সেই ভাবনায় কিছুটা বদল এনেছে স্বামীর অতর্কিত হামলা। পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্তরা। রেণু চান তাঁরা সারাজীবনের জন্য উপযুক্ত শাস্তি পান। কোনওদিন যেন জেলের বাইরের জীবন দেখতে না পান তাঁর স্বামী ও দুই অভিযুক্ত! পাশবিক এই ঘটনার পর মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। স্বাস্থ্যসাথীর পাশাপাশি রেণুর বাদ যাওয়া ডান হাতে কৃত্রিম হাত বসাতে সাহায্য করবে সরকার। সময়সাপেক্ষ সেই লড়াইও দাঁতে দাঁত চেপে করতে রাজি রেণু। হাত হারিয়েছেন ঠিকই, তবে হাল ছাড়তে নারাজ তিনি। প্রতিদিন সকালে উঠে বাঁ হাতে লেখা প্র্যাকটিস চালিয়েও যাচ্ছেন। আগামী দিনে তাঁর মতো অত্যাচারিত হওয়াদের পাশে থাকার লক্ষ্যেই তৈরি করছেন নিজেকে। 

ছোটবেলা থেকে যে ডানহাতে কলম ধরেছেন বাঁ হাতে লিখছে- I proud myself becaue I am a nurse। সেই হাতের আঙুলগুলোই আর নেই। একটা ঘটনা ছারখার করে দিয়েছে সব অভ্যেস। কিন্তু তিনি দমবার পাত্রী নন। বুঝিয়ে দিয়েছেন, হাত কাটলেও, কাড়া যাবে না তাঁর প্রাণশক্তি, কাজের প্রতি ভালোবাসা।  

আরও পড়ুন, ‘৮ বছর আগে দেশে কথায় কথায় দুর্নীতি হত, দেশে বদল হয়েছে, বাংলাতেও হবে', বার্তা নাড্ডার

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাঁকে নার্সের চাকরি তো দেওয়া যাবে না। তবে নার্সিং গ্রেডের চাকরি পাবেন। বেতন পাবেন ২৯ হাজার ৮০০ টাকা। পাশাপাশি কৃত্রিম হাতেরও বন্দোবস্ত করে দেবে সরকার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই আশাতেই এখন দিন গুজরাচ্ছেন রেণু।   

এদিকে, চিকিৎসক জানান রেণুর হাতের ক্ষত সেরে গিয়েছে অনেকটাই। কমেছে ব্যথাও। তবে মাসখানেক সময় লাগবে স্বাভাবিক জীবনে ফিরতে। কৃত্রিম হাত নিয়ে সুস্থ হলেও ট্রেনিং চলবে আরও অনেকদিন। কিন্তু জীবনে যে ক্ষত রয়ে গেল, তা কি অপূরণীয়? লড়াই করেই সে উত্তর পেতে চান কেতুগ্রামের রেণু খাতুন! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget