এক্সপ্লোর

Khaibar Pass 2022: আজ থেকে শুরু হচ্ছে এবিপি আনন্দ আয়োজিত 'খাইবার পাস', চলবে ৬ মার্চ পর্যন্ত

Khaibar Pass 2022: সাউথ সিটি মলের কাছে ইইডিএফ মাঠ অর্থাৎ তালতলা গ্রাউন্ডে আয়োজিত 'খাইবার পাস' চলবে ৬ মার্চ পর্যন্ত। সেখানে রকমারি খাবারের পসরা নিয়ে হাজির হবে রাজ্যের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ। 

কলকাতা: আর ভার্চুয়াল ছবি দেখে দুধের স্বাদ ঘোলে মেটানো নয়। এবার হবে 'অ্যাকচুয়াল খাওয়া'। ৪ মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এবিপি আনন্দ আয়োজিত 'খাইবার পাস'। সাউথ সিটি (South City) মলের কাছে ইইডিএফ (EEDF) মাঠ অর্থাৎ তালতলা গ্রাউন্ডে আয়োজিত 'খাইবার পাস' (Khaibar Pass 2022) চলবে ৬ মার্চ পর্যন্ত। সেখানে রকমারি খাবারের পসরা নিয়ে হাজির হবে রাজ্যের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ সহ একাধিক নামী মিষ্টি ও আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা। 

'খাইবার পাস'-এ এলে কোন কোন দোকানের সুস্বাদু খাবার চেখে দেখতে পারবেন? এক ঝলকে দেখে নিন তালিকা:

মোমো স্টোরিজ
সিকদার জ্যুস
আহেরি এক্সপ্রেস
ডি কালার্স
পিঠে বিলাসী
অ্যাঞ্জিস ক্যাফে
বাওয়ার্চি অ্যান্ড পোস্ত
বিঞ্জ বেফিকরে
সূর্য মোদক
ইন্ডিয়া রেস্টুরেন্ট
হিন্দুস্তান স্যুইটস
সিলফ চকোলেটস
মিত্র ক্যাফে
বলরাম মল্লিক রাধারমণ মল্লিক
মিষ্টি বাংলা
আপনজন
রেড রুস্টার
টার্কিস আইসক্রিম
সপ্তপদী
আমিনিয়া
ভীম নাগ
হুগলি কুঠি শিল্প
লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস
দই ওয়ালা
বাংলার দই
সম্প্রীতি অনলাইন
বেতাই মিষ্টান্ন ভাণ্ডার
ষোলআনা বাঙালি
নলীন চন্দ্র দাস
দ্য ইয়েলো স্ট্র
জ়মজ়ম
খোওয়াব
রোস্টেড কাট
ঘোষ অ্যান্ড কোম্পানি

এছাড়া আরও অন্যান্য স্টল থাকবে 'খাইবার পাস'-এ। 

বিভিন্ন রেস্তোরাঁর তাঁদের বাছাই করা বিশেষ ডিশ নিয়ে স্টলে হাজির হবেন। এই তিন দিন দুপুর ১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জমিয়ে চলবে খাওয়া-দাওয়া। ডায়েট ভুলে এই তিন দিন 'খাদ্য' উৎসবে মেতে উঠুন এবিপি আনন্দ আয়োজিত 'খাইবার পাস'-এর সঙ্গে। 

সেকাল থেকে একাল, যুগের সঙ্গে সঙ্গে বদলেছে মিষ্টির স্বাদ, আর ধরন। পাতের পাশে মিষ্টির বদলে এসে বসেছে আইসক্রিম, হারিয়ে গিয়েছে মিষ্টি দইয়ের গরিমা। আবার মিষ্টির স্বাদও বদলেছে, বদলেছে তা বানানোর ধরনও। নতুন থেকে পুরনো, সবরকম মিষ্টি নিয়েই হাজির থাকছে বলরাম মল্লিক রাধারমণ মল্লিক।

চিংড়ির চটপটা বা বাগানে মুরগি মশলা। সনাতনী বাংলা পদকেই পরিবেশন করা অনন্য কায়দায়। সেই সঙ্গে থাকছে উত্তম-সুচিত্রার নস্টালজিয়া। কলকাতার প্রসিদ্ধ 'সপ্তপদী' আবারও থাকছে খাইবার পাস-এ।

আরও পড়ুন: Momo : মোমো এবার আফগানি স্টাইলে, চটপটা স্ন্যাকের পসরা নিয়ে ' দ্য মোমো স্টোরিজ'

কথায় বলে ওল্ড ইজ গোল্ড। অর্থাৎ, পুরনো জিনিসের জৌলুস কখনও কমে না। বরং তা সোনার মতো চকচক করে। এটা যে শুধুমাত্র কথার কথা নয়, তা একাধিকবার প্রমাণ করেছে এই শহরেরই এক ক্যাফে। একশো বছরের বেশি সময় ধরে বাঙালির মনে প্রাণে রয়েছে সেই ক্যাফে। খাদ্য়রসিক বাঙালির সত্যিকারের ‘মিত্র’ হয়ে উঠেছে এই মিত্র ক্যাফে। খাইবার পাসে থাকছে তারাও।

বাঙালির পাতে মটন বিরিয়ানির সঙ্গে একটু চিকেন চাপ। বা ধরুন মেন কোর্স শুরুর আগে স্টার্টার হিসেবে খানিক কাবাব, তন্দুরী। শেষ পাতে শাহি টুকরা বা ফিরনি। মেনু শুনে জিভে জল চলে এল? এমনই রকমারি লোভনীয় মেনু সাজিয়ে হাজির হচ্ছে শহর কলকাতার বিখ্যাত রেস্তোরাঁ 'জ়মজ়ম'। 

এমনই লোভনীয় খাবারের স্বাদ চেখে দেখতে চলে আসুন 'খাইবার পাস'-এ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget