এক্সপ্লোর

West Midnapore: খড়গপুরে বিজয়ী সিপিআই প্রার্থী নার্গিস পারভিনকে বহিষ্কার করল সিপিআই

West Midnapore News: তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান সেক হানিফের স্ত্রী মমতাজ কুদ্দুসিকে ৫২১৭ ভোটে হারিয়ে দিয়েছিলেন বাম প্রার্থী তথা সিপিআইয়ের নার্গিস পারভীন।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে ৫২১৭ ভোটে পরাজিত করা সিপিআই প্রার্থী নার্গিস পারভিনকে বহিষ্কার করল সিপিআই। ঘটনাকে খোঁচা দিয়েছে তৃণমূল।
 পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ৪নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান সেক হানিফের স্ত্রী মমতাজ কুদ্দুসিকে ৫২১৭ ভোটে হারিয়ে দিয়েছিলেন বাম প্রার্থী তথা সিপিআইয়ের নার্গিস পারভিন। তৃণমূল করতেন এই প্রার্থী ও তাঁর স্বামী সেক সাইজাদ। ২০১৫ সালে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দীতা করেছিলেন এই সেক সাইজাদ। সেবার অবশ্য তিনি হেরে যান। তবে এবার মহিলা সংরক্ষিত হয়ে যাওয়া এই ওয়ার্ডে দলীয় টিকিট না পেয়ে সিপিআই এর টিকিট নিয়ে বিপুল পরিমান লিড পেয়েছেন তাঁর স্ত্রী। উল্লেখ্য রাজ্যের ১০৮ পৌরসভার ২২৭৪ টি ওয়ার্ডের মধ্যে হার-জিতের ব্যবধানে এটিই জয়ের ব্যবধানের সর্বাধিক রেকর্ড বলে দাবি করেছিলেন নার্গিস পারভিন। তবে জিতেও তৃণমূল বা দলনেত্রীর প্রতি কোনও ক্ষোভ নেই বলেই জানিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সুনাম করার পাশাপাশি তাঁর সঙ্গ দিতে চান বলেও জানিয়েছেন নার্গিস পরভিন। আর এই ধরনের মন্তব্যের জন্য তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল সিপিআই।

খড়গপুরের ৪ নম্বর ওয়ার্ড বামেদের গড় হিসেবে পরিচিত। বামেদের দাবি, ৫২ বছর ধরে তারা এই ওয়ার্ডে জিতে আসছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল ২০১৫-র পুরভোটে এই ৪ নম্বর ওয়ার্ডে যিনি সিপিআইয়ের হয়ে জিতেছিলেন, সেই শেখ হানিফ ভোটের পর তৃণমূলে যোগ দেন। এবার তৃণমূল নেতা শেখ হানিফের স্ত্রীকে হারান সিপিআই প্রার্থী নার্গিস পারভিন। কিন্তু, ভোটে জিতে এবার তিনিও তৃণমূলে যোগ দিতে চাইলেন। 

পশ্চিম মেদিনীপুরের সিপিআইয়ের সহ সম্পাদক বিপ্লব ভট্ট বলেন, ''যারা খড়গপুরে দলবদল করছেন মানুষ তাদের উচিত শিক্ষা দিয়েছে। মানুষের রায়ের বিরুদ্ধে কেউ গেলে মানুষ তাঁকে ক্ষমা করবে না।" 

আরো পড়ুন: বোর্ড পরীক্ষার সঙ্গে সংঘাত, সর্বভারতীয় জয়েন্টের সূচি পরিবর্তন

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget