এক্সপ্লোর

JEE Main 2022: বোর্ড পরীক্ষার সঙ্গে সংঘাত, সর্বভারতীয় জয়েন্টের সূচি পরিবর্তন

JEE Main 2022: বিজ্ঞপ্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাঁদের সমস্যার পাশে দাঁড়াতে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স-এর সেশন -১ –এর সূচি পরিবর্তন করা হল।

নয়াদিল্লি: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2022) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency )। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, ২১ এপ্রিল থেকে হবে পরীক্ষা। এর আগে ১৬ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল জেইই মেন। কেন সূচিতে পরিবর্তন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency ) জানিয়েছে,  একাধিক পরীক্ষার্থী জানিয়েছে যে বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সূচিতে সংঘাত হচ্ছে। পরীক্ষার্থীর আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এনটিএ (NTA)। বিজ্ঞপ্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) জানিয়েছে, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাঁদের সমস্যার পাশে দাঁড়াতে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2022)-এর সেশন -১ –এর সূচি পরিবর্তন করা হল।

২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১, ৪ মে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর আগে ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সূচি সংঘাতের জেরে এরাজ্যে আগেই সংশ্লিষ্ট পরীক্ষার দিন বদল করা হয়েছে। ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা। ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। শেষ হবে ২৬ এপ্রিল। 

দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির মতো শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের স্নাতক স্তরে ভর্তি হতে পারে। জেইই মেনে উত্তীর্ণ হলেই তবে জেইই অ্যাডভান্স পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়। অন্যান্য রাজ্যের বোর্ড পরীক্ষার মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, "২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা সূচির সামান্য পরিবর্তন হতে পারে।'' সেই অনুযায়ী গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে সংসদ জানিয়ে দেয় পরিবর্তিত সূচি। এপ্রিল মাসের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এরপর সংসদ সভাপতি জানান, ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলেও ২০ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে।

আরও পড়ুন: WBCS Exam Preparation: একশো শতাংশ নিশ্চিত হয়েই উত্তর লেখার পরামর্শ, WBCS-এ ইংরেজির প্রস্তুতি কীভাবে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Success Story: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget