এক্সপ্লোর

Kharagpur: খড়গপুর IIT’তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

খড়গপুর IIT’তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা: খড়গপুর IIT’তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। ওই ঘটনায়, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। খড়গপুর টাউন থানার OC’কে কেস ডায়রি পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। 

খড়গপুর IIT’তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর পাশাপাশি, খড়গপুর টাউন থানার OC’কে কেস ডায়রি পেশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৪ অক্টোবর, খড়গপুর IIT’র হস্টেল থেকে তৃতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ার পচা-গলা দেহ উদ্ধার হয়।

মৃত ছাত্রের নাম ফৈজান আহমেদ (২৩)। আসামের তিনসুকিয়ার বাসিন্দা ফৈজান, বি.টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এই ঘটনায়, CID বা সিট-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার। এই মামলায় বৃহস্পতিবার, বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশে বলেন, তদন্ত ঠিক মতো চলছে কি না, তা দেখার জন্য একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে নিযুক্ত করবেন পুলিশ সুপার। 

বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকতে হবে তদন্তকারী অফিসার এবং পুলিশ সুপারের নিযুক্ত করা উচ্চ পদস্থ আধিকারিককে। অবিলম্বে মৃতের ভিসেরা পরীক্ষার জন্য পাঠাতে হবে। মৃত ছাত্রের সঙ্গে শেষ যে ব্যক্তির ফোনে কথা হয়েছিল, তাঁকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রয়োজনীয় সবার সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নিতে হবে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী র‍্যাগিং আটকানোর সব পরিকাঠামো খড়গপুর IIT’তে আছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ। 

হোস্টেলে CCTV ক্যামেরা আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। তদন্তে সব রকমের সাহায্য করতে হবে খড়গপুর IIT কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।

অক্টোবরের শুরুতে খড়্গপুর আইআইটি-তে (Kharagpur IIT) ছাত্রের রহস্যমৃত্যু চাঞ্চল্যকর মোড় (IIT Student Death) নেয়। উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের ছেলের নয় বলে দাবি করে পরিবার।  তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলেও দাবি করেন ওই ছাত্রের পরিবারের সদস্যদের। যদিও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ জানতে পারা যায় ওই ছাত্র বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। 

খড়্গপুর আইআইটি-তে পচাগলা দেহ উদ্ধার ছাত্রের

পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরের হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। হস্টেলের বন্ধ ঘর থেকে গন্ধ বেরোতে দেখে ছাত্ররা আই টি কর্তৃপক্ষকে জানান। আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পর, পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়।

মৃত ওই ছাত্রের নাম ফয়জান আহমেদ। বয়স ২৩ বছর। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পাঠরত ছিলেন। তাঁর বাড়ি অসমের তিনসুকিয়ায়। পুলিশ জানায়, মৃতদেহ দু'-তিন ধরে রুমের মধ্যে পড়ে থাকার কারণে পচে যায়। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায় ,মানসিক অবসাদের কারণে এই ঘটনা ঘটেছে।  ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: Manik Bhattacharya : কলেজ স্কোয়ারে তৎপর ইডি, মানিক-ঘনিষ্ঠের অফিসে হানা, মিলল চাঞ্চল্যকর তথ্য

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget