এক্সপ্লোর

Khardah News:'মেয়ে বেঁচে থাকবে কিনা জানি না, যা পেত তাই দিয়ে মারত' খড়দাকাণ্ডে অভিযোগ নির্যাতিতার মায়ের

North 24 Parganas: সোশাল মিডিয়ায় বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই কাজের প্রস্তাব। সেই প্রস্তাব পেয়ে বন্ধুর হাওড়ার বাড়িতে হাজির হয়েছিলন তরুণী। ভাবতেও পারেননি সেখানে কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।

সমীরণ পাল, খড়দা: কাজ পাইয়ে দেওয়ার নাম করে ডেকে খড়দার তরুণীকে মাসের পরে মাস আটকে রেখে নারকীয় নির্যাতন করার অভিযোগ। অভিযুক্ত ডোমজুড়ের বাসিন্দা আরিয়ান খান নামে এক যুবক। আরিয়ান ও তাঁর পরিবারের নামে খড়দা থানায় অভিযোগ দায়ের। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা পলাতক। সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন নির্যাতিতা।

খড়দাকাণ্ডে কী অভিযোগ নির্যাতিতার মায়ের? 

সোশাল মিডিয়ায় বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই কাজের প্রস্তাব। সেই প্রস্তাব পেয়ে বন্ধুর হাওড়ার বাড়িতে হাজির হয়েছিলন তরুণী।  ভাবতেও পারেননি সেখানে কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তাঁর জন্য। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ পাইয়ে দেওয়ার টোপ নিয়ে তরুণীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ। নির্যাতিতার দাবি, গত বছর সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয় ডোমজুড়ের বাসিন্দা আরিয়ান খানের। ডিসেম্বরে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের প্রস্তাব দেন যুবক।  হাওড়ার ডোমজুড়ের বাড়িতে গেলে, সেখানে আটকে রেখে পানশালায় নাচের প্রস্তাব দেন অভিযুক্ত ও তাঁর মা। তরুণী রাজি না হওয়ায় শুরু হয় অমানবিক নির্যাতন। তরুণীর মায়ের অভিযোগ, আমার মেয়ে জিজ্ঞেস করেছিল কী কাজ। পর্নোগ্রাফি করতে বলেছিল। করবে না বলে আটকে দেয়। কাজে এসেছ কাজ করতে হবে বলে রেখে দেয়। অনেক রকম ভাবে অত্যাচার করেছে।  মেয়ে বেঁচে থাকবে কিনা জানি না।''

৫ মাস বন্দি থাকার পরে কোনও রকমে প্রাণ বাঁচিয়ে বৃহস্পতিবার পালিয়ে আসেন তরুণী। খড়দা থানা থেকে এদিন বিষয়টি জানানো হয় হাওড়া সিটি পুলিশকে। ডোমজুড় থানার পুলিশ ও র‍্যাফ হানা দেয় ডোমজুড়ের দেওয়ানপাড়ায় আরিয়ানের বাড়িতে।  ফ্ল্যাট তালাবন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর অভিযুক্ত আরিয়ান খান ও তাঁর মায়ের খোজে তল্লাশি চলছে। অভিযোগকারী নির্যাতিতা বলেন, "ওর বাড়িতে নিয়ে গেল, বারে কাজ করতে হবে বলে আমাকে বলল, আমি বললাম না আমি করব না, তারপরে এইরকম অত্যাচার করে। একটু কিছু ভুল করলেই মারবে। ফোন ওরা নিয়ে নিয়েছে, সিম ভেঙে দিয়েছে।''

বর্তমানে সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভর্তি নির্যাতিতা। আরিয়ান ও তার পরিবারের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগকারী নির্যাতিতার মা জানান, "ওকে ঘরে আটকে দিয়েছে। কাটারি দিয়ে, লোহা দিয়ে, যা পেয়েছে মহিলা, তাই দিয়ে অত্যাচার করেছে। কোমর ভেঙে দিয়েছে, পায়ে মেরেছে, পা ভেঙে দিয়েছে, হাতে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। সিসি ক্যামেরা বন্ধ করে,চাবিটা নিয়ে তালা খুলল, খুলে আরিয়ানের দিদার কাছে গেছিল। আরিয়ানের দিদা ওকে সাহায্য করেছে। আমার মেয়ের হাতে জুতো, পা ফুলে রক্ত বেরিয়ে। মরা মরা অবস্থা। অটো, বাসে করে আসল। মেয়েটা পুরো আধমরা। মুখে মেরেছে রড ঢুকিয়ে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget