এক্সপ্লোর

Khejuri News: বাবার বকুনি খেয়ে আত্মঘাতী নাকি খুন? গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য

রাজনীতির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। ‘কয়েকদিন আগে কাজ ছেড়ে কলকাতা থেকে খেজুরি ফেরে দেবাশিস’ বাবার বকুনি খাওয়ার পরে আত্মঘাতী, দাবি পুলিশ সূত্রে। 

ঋত্বিক প্রধান, খেজুরি (পূর্ব মেদিনীপুর): কাশীপুরকাণ্ডে (Cossipore) তোলপাড়ের মধ্যেই খেজুরিতে (Khejuri) রহস্যমৃত্যু। খেজুরিতে (Khejuri) গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ‘আত্মহত্যা না, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে?’ খেজুরিতে (Khejuri) রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন বিজেপির (BJP)। ‘পরিবারের সঙ্গে কথা হয়েছে, রাজনীতির কিছু নেই। কর্মসূত্রে বাইরে থাকত, পারিবারিক অশান্তি কিনা দেখুক পুলিশ। ’রাজনীতির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। পুলিশ সূত্রে দাবি  ‘কয়েকদিন আগে কাজ ছেড়ে কলকাতা (Kolkata) থেকে খেজুরি ফেরে দেবাশিস’ বাবার বকুনি খাওয়ার পরে আত্মঘাতী হয় সে।

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধল। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বাড়িতে অশান্তি হওয়ার পর বেরিয়ে যান যুবক। আত্মহত্যা না কি খুন, এই প্রশ্ন তুলে তদন্তের দাবি জানাল বিজেপি। বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। 

কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দানা বাঁধল রহস্য। শনিবার সকালে খেজুরির বাঁশগোড়া বাজারের কাছে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় দেবাশিস মান্নার।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ২২ বছরের দেবাশিস কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কর্মস্থলে বনিবনা না হওয়ায় সম্প্রতি কাজ ছেড়ে খেজুরিতে ফিরে আসেন। কাজ ছাড়া নিয়ে দেবাশিসকে বকাঝকা করেন তাঁর বাবা। শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান যুবক। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। খুন না আত্মহত্যা? প্রশ্ন তুলেছে বিজেপি

কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস দলুইয়ের কথায়, চটজলদি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উনি আত্মহত্যা করলেন না ওকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার তদন্ত চাইছি। কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ মাইতির কথায়, যে কোনও মৃত্যুকে বিজেপি রাজনৈতিক রং লাগাতে চাইছে। পুলিশকে বলব উদঘাটন করতে। এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই।

খেজুরি থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget