এক্সপ্লোর

Kinjal Nanda :'সত্যিটা একটু বলা উচিত', প্রাইভেটে ডাক্তারি পড়া নিয়ে অনিকেতের কটাক্ষের কী জবাব কিঞ্জলের

অনিকেত বাবুকে আমি কিছুটা চিনি, আর উনি আমার সিনিয়র। সেই জায়গা থেকে শ্রদ্ধা জানিয়েই লিখছি....কী লিখলেন কিঞ্জল?

কলকাতা : আরজি করে জুনিয়রদের আন্দোলন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া সরগরম। স্পষ্টতই দ্বিধাবিভক্ত নেটিজেনরা। নাগরিক সমাজের একটা বড় অংশ ডাক্তারদের আন্দোলনের পাশি দাঁড়িয়েছেন। আবার একটা অংশ কিছু কিছু ক্ষেত্রে আন্দোলনের মতের সঙ্গে সহমত নন। যেমন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একজনকে 'বিপ্লবী' বলে কটাক্ষ করে সম্প্রতি পোস্ট করেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তাঁর 'মগজ' নিয়ে প্রশ্ন তুলেছেন অনিকেত । কটাক্ষ করে লিখেছেন, তিনি প্রাইভেট মেডিক্যাল কলেজ থেকে বিরাট অঙ্কের বিনিময়ে পড়াশোনা করেছেন। অনিকেত লিখেছেন, 'মগজ নিয়ে কিছু কথা। ১ কোটি টাকা ডোনেশন দিয়ে প্রাইভেট মেডিক্যাল কলেজে পড়েছেন জুনিয়র ডাক্তারদের বিপ্লবী মুখ। বিপ্লব দীর্ঘজীবি হোক'। 

এই পোস্ট করার পরই তার কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অনেক নেটিজেনই আবার ধরে নিয়েছেন এই কটাক্ষ আসলে আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দকে উদ্দেশ্য করে। সেই জন্য পরিচালককে অনেকেই কড়া কথা শুনিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শয়ে শয়ে কমেন্টের পর ওই পোস্টে কমেন্ট করেছেন কিঞ্জল নিজেও। যিনি একাধারে চিকিৎসক, অন্যদিকে বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ।

তিনি লিখেছেন, 'ইচ্ছে হল তাই লিখছি। অনেকেই অনেক কথা বলছেন। সত্যিটা  একটু বলা উচিত। যেহেতু অনিকেত বাবুকে আমি কিছুটা চিনি, আর উনি আমার সিনিয়র। সেই জায়গা থেকে শ্রদ্ধা জানিয়েই লিখছি। যে বছর আমি জয়েন্ট এন্ট্রান্স দিই, সেইবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল সিট ছিল বোধ হয় ৯০০ র কাছাকাছি। তখন এত মেডিক্যাল কলেজ হয়নি। আমি rank করেছিলাম ৮৫৯ (জেনারেল ক্যাটেগরি), কিছুটা শেষের দিকে, জেলার কিছু গভর্নমেন্ট  কলেজে চান্স পাচ্ছিলাম, শেষের দিকে। কিন্তু যেহেতু বাবা-মা একা থাকেন, আমি বাইরে যেতে চাইনি। বরাবরই আমি ঘরকুনো। তারপর কাউন্সেলিংয়ে আমি KPCতে পাই। তখন KPCতে গভর্নমেন্টের ৫০টা সিট ছিল। তারমধ্যে আমি প্রবেশ করি। ৫.৬ বছরে আমার খরচ হয়েছিল ৫ লক্ষ। বিশ্বাস করুন, এই টাকা আমি বাবার থেকে নিইনি। নিজে ব্যাঙ্ক থেকে লোন করেছিলাম। বাকিটা আমি টিউশন করতাম কেমিস্ট্রি ও ম্যাথস। বাবার শিক্ষা তো এমনই ছিল, যে বড় হয়েছ, নিজের খরচ নিজে চালাও। তাই হয়ত পড়াশোনা, টিউশন ও থিয়েটার নিয়েই থাকতাম। ডাক্তারি পাশ করার পর নিজে কাজ করি, সততার সঙ্গে পয়সা রোজগার করে লোন শোধ করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SBI ব্রাঞ্চ, খোঁজ নিলে জানতে পারবেন। আপনি পরিচালক, খুব নমনীয় ব্যক্তি, সাধারণ জীবনযাপন করেন, তাই আপনার কাছ থেকে একটু সত্যতা আশা করি। কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন। শ্রদ্ধা নেবেন। আমার বাবা-মা জীবনে একটাই জিনিস শিখিয়েছেন মানুষ হতে।'   

কিঞ্জলের এই উত্তর অনেকেই স্ক্রিন শট নিয়ে ওয়ালে পোস্ট করেছেন। সঠিক খবর নিয়ে কথা বলতে বলে, খোঁচা দিয়েছেন অনিকেতকে। 

আরও পড়ুন :

দেবীপক্ষের শুরুতেই ভিজবে ৭ জেলা, হলুদ সতর্কতায় আপনার জেলাও?


Kinjal Nanda :'সত্যিটা একটু বলা উচিত', প্রাইভেটে ডাক্তারি পড়া নিয়ে অনিকেতের কটাক্ষের কী জবাব কিঞ্জলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget