এক্সপ্লোর

Weather Update : দেবীপক্ষের শুরুতেই ভিজবে ৭ জেলা, হলুদ সতর্কতায় আপনার জেলাও?

দক্ষিণবঙ্গও ভিজতে পারে দেবীপক্ষের গোড়ায় ৭ জেলার জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

বঙ্গজুড়ে উৎসবের মরসুম শুরু । প্রতিবছরই দুর্গাপুজোর আগে যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে, তা হল পুজোয় কি বৃষ্টি হবে ? আবহাওয়া দফতরের সঙ্কেত বলছে, বৃষ্টি থেকে পুরোপুরি রেহাই পাচ্ছে না বঙ্গ, অন্তত এখনই।  উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়   মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।  অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য বিশেষে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।  বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

দক্ষিণবঙ্গও ভিজতে পারে দেবীপক্ষের গোড়ায়য ৭ জেলার জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে - 

  • দুই ২৪ পরগনা
  • মুর্শিদাবাদ 
  • নদিয়ায়

    বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ৩ জেলায় । 
  • দার্জিলিং
  • জলপাইগুড়ি
  • কালিম্পং 

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোন জেলার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহালয়ার দিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে  দু-এক জায়গায়।  দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। ১৬ অক্টোবরের পর থেকেই একটু একটু করে বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমবে। অক্টোবরের শেষ দিকে কিছুটা শুষ্ক হবে আবহাওয়া। অর্থাৎ জানান দেবে শীতের আগমনী। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার মহালয়া থেকে বৃষ্টির পরিমাণ ফের কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত হালকা বৃষ্টি হবে। দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

কলকাতাতেও আংশিক মেঘলা আকাশই থাকবে। মাঝে মাঝে চড়া রোদ উঠতে পারে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে। কলকাতায় সোমবার রাতের তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৫ থেকে ৯২ শতাংশ। 

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুনাচল প্রদেশ, অসম , মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।                   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget