এক্সপ্লোর

Kishtwar Cloudburst Rain: কেন বার বার ঘটছে মেঘ ভাঙা বৃষ্টির মতো ঘটনা? কী বলছেন বিশেষজ্ঞরা?

Jammu and Kashmir: গোটা দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে মেতে, তখন কাশ্মীরের কিশতওয়ারে শোকের ছায়া। উত্তরকাশীর পর কাশ্মীরের এই জেলাও প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত।

কলকাতা: উত্তরাখণ্ডের পর জম্মু-কাশ্মীরের কিশতোয়ার। মেঘ ভাঙা বৃষ্টিতে সিআইএসএফ জওয়ান-সহ অন্তত ৪৬ জনের মৃৃত্যু। নিখোঁজ বহু। বৃহস্পতিবার দুপুরে চশোতী গ্রামের কাছে মচৈল মাতা মন্দিরের কাছে দুর্ঘটনায় মৃত ৪৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে জেলা প্রশাসন।

গোটা দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে মেতে, তখন কাশ্মীরের কিশতওয়ারে শোকের ছায়া। উত্তরকাশীর পর কাশ্মীরের এই জেলাও প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত। ফের নেমে এসেছে বিপর্যয়। দেবভূমির পর এবার ভূস্বর্গ ভয়ঙ্কর। প্রথমে তীব্র একটা বিস্ফোরণের শব্দ। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এল জল-কাদা আর পাথরের স্রোত। মেঘ ভাঙা বৃষ্টির জেরে, প্রায় সাড়ে চার ফুট উঁচু হয়ে ধেয়ে আসা হড়পা বানে ভেসে গেল জম্মু-কাশ্মীরের কিশতোয়ারের চিশোতি গ্রাম।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মচৈল মাতা মন্দির দর্শনের জন্য কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন চিশোতি গ্রামে। দুপুরে আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসায় অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেননি। ভেসে যান বহু পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দা। উত্তরাখণ্ডের ধরালির ছবি এবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে। সূত্রের খবর, মৃতদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের ২ জওয়ানও রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, প্রায় ২০০ মানুষ এখনও নিখোঁজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেলা ১২টার পর থেকে মেঘের পরিমাণ একটু একটু বাড়ছিল। সাড়ে ১২টা নাগাদ হঠাৎ জোরালো একটা আওয়াজ হয়, তারপরই নেমে আসে হড়পা বান।
 


কী এই মেঘ ভাঙা বৃষ্টি? মেঘভাঙা বৃষ্টি আসলে হঠাৎ করে অতিভারী বৃষ্টি। নির্দিষ্ট এবং সীমিত এলাকা জুড়ে হয় এই বৃষ্টি। সংজ্ঞা অনুযায়ী, ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে, তাকে মেঘভাঙা বৃষ্টি বলে।এই প্রথম নয়, এর আগে ২০১৩ সালের ১৬ জুন কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটে। মৃত্যু হয় অন্তত চার হাজার মানুষের। ২০২১ সালে জোশীমঠের বিপর্যয় আরও এক বার উস্কে দেয় সেই ঘটনার স্মৃতি। ২০২৪-এও হড়পা বান ধাক্কা দেয় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। কয়েকদিন আগেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে উত্তরকাশীতে। সেই সব স্মৃতি ফিকে হতে না হতেই ফের, বিপর্যয়। এবার কাশ্মীর। কিন্তু কেন বার বার ঘটছে এমন ভয়াবহ ঘটনা? কলকাতা বিশ্ববিদ্যালয়রে ভূতত্ত্ব বিভাগের প্রধান বাপি গোস্বামী বলেন, " ওয়েস্টার্ন হিমালয়ে গাছ কাটা অনেক বেশি হয়েছে। ফলে সেখানে পাহাড় বিপজ্জনক অবস্থায় রয়েছে। ফ্ল্যাশ ফ্লাড এলে প্রচুর পরিমাণে কাদা বালি নুড়ি নেমে আসে। সঙ্গে সঙ্গে ধস নামছে। প্রতিটি ক্ষেত্রেই মানুষের হাত রয়েছে। সাবধান না হলে আরও হবে, বেশি হবে।''


সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget