এক্সপ্লোর

KMC News: কলকাতা পুরসভার বাজেট ঘিরে হট্টগোল, বক্তব্য রাখতে গিয়ে বাধার মুখে শাসক-বিরোধী কাউন্সিলররা

কলকাতা পুরসভার বাজেট আলোচনা ঘিরে তুমুল হইহট্টগোল। শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে, মাঝেমধ্যেই বাধার মুখে পড়েন শাসক-বিরোধী দুই পক্ষের কাউন্সিলররাই। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কটাক্ষের পাল্টা সমালোচনা। তুমুল হইহট্টগোল কলকাতা পুরসভার (KMC) বাজেট (KMC Budget) আলোচনায়। বক্তব্য রাখতে গিয়ে বারবার তৃণমূল কাউন্সিলরদের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেছে। দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। ওরা উন্নয়ন দেখতে পায় না। কটাক্ষ মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায়ের (Mitali Banerjee)।

কলকাতা পুরসভার (KMC) বাজেট আলোচনা ঘিরে তুমুল হইহট্টগোল। শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে, মাঝেমধ্যেই বাধার মুখে পড়েন শাসক-বিরোধী দুই পক্ষের কাউন্সিলররাই। 

আরও পড়ুন: ক্যাম্পাসে ঢুকল পুলিশ, দফতর থেকে বেরোলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার

বুধবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বাজেট পেশ হয়েছে। আর এদিন সেই বাজেট সংক্রান্ত আলোচনায় স্বচ্ছভারত, আচ্ছে দিনের প্রসঙ্গ টেনে মোদি সরকারকে কটাক্ষ করেন তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায়। তখনই তীব্র প্রতিবাদ জানান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। 

বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত বলতে উঠলে, আবার হইহট্টগোল শুরু হয়ে যায় তৃণমূলের তরফ থেকে। 

কলকাতা পুরসভা মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওরা উন্নয়ন দেখতে পারে না। পরিযায়ী শ্রমিকরা যখন ভিন রাজ্য থেকে ফিরে আসছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ই মা ক্যান্টিন করে ৫ টাকায় খাবারের ব্যবস্থা করেছিলেন। শুধু আচ্ছেদিন আয়েগার নামে মানুষকে বিতারিত করে দেয়। আমি তাই বলেছি বন্যেরা বনেই সুন্দর।

কলকাতা পুরসভার  ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, খুব আশা নিয়ে এসেছিলাম, যে একটা ঐতিহাসিক জায়গায় বাজেট বক্তৃতায় অংশ নেব। কিন্তু সারাদিন শুধু স্তাবকতা। উন্নয়ন নিয়ে কেউ বলেনি, ১০ মিনিট কথা বললে, ৫-৬ বার মমতার নাম নেওয়া ছাড়া। এটা তো ভোট নয়।

ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে জায়গা করে নিয়েছে, পুষ্পা সিনেমার জনপ্রিয় ডায়লগ। অনুব্রত মণ্ডলের পর এবার যা শোনা গেল, কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তাও আবার বাজেট আলোচনায়। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget