এক্সপ্লোর

KMC Election 2021: ভোটদানে বিঘ্ন ঘটানোর অভিযোগ, বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-কে ঘিরে বিক্ষোভ

KMC Election 2021 Live Updates: বাগবাজার হরনাথ হাইস্কুলে উত্তেজনা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটদানে বিঘ্ন ঘটানোর অভিযোগ। বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা ভোটারদের। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা পুরসভা নির্বাচন চলাকালীন বাগবাজার হরনাথ হাইস্কুলে উত্তেজনা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটদানে বিঘ্ন ঘটানোর অভিযোগ। বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা ভোটারদের। বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-কে ঘিরে বিক্ষোভ ভোটারদের। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

বাগবাজারে ৭ নম্বর ওয়ার্ডে বোসপাড়া প্রাথমিক বিদ্যালয়েও উত্তেজনা। বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র অভিযোগ, সিসি ক্যামেরা যথাযথভাবে লাগানো না থাকায়, অবাধ ও স্বচ্ছ ভোটগ্রহণ হয়নি। এই নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। সমস্যা ছিল মিটে গিয়েছে দাবি সেক্টর অফিসারের।

এদিকে, বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাস, ভোটদানে বাধা, মারধরের অভিযোগ আসছে। বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। পুলিশকে ঠেলে বুথে ঢুকে তাণ্ডব বহিরাগতদের। ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের। এদিন বুথের মধ্যে তাণ্ডব দেখে দরজা বন্ধ করে ভয়ে কাঁপছিলেন ভোটাররা। যদিও তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে ছাপ্পা ভোট চলছিল। বিজেপি প্রার্থীর পাল্টা দাবি, বুথের ভিতরে ঢুকে গন্ডগোল পাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গোলমালের জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। বুথ দখলের অভিযোগ ওড়াল কমিশন।

বেলেঘাটায় ৩৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী মনীষা বিশ্বাসের এজেন্টের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। প্রতিবাদে বেলেঘাটা থানা ঘেরাও করেন বাম কর্মী, সমর্থকরা। 

শিয়ালদায় ৪৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে অটোয় করে ভোটার আনার অভিযোগ বাম, কংগ্রেস ও বিজেপি প্রার্থীর। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।

ভোট লুঠের অভিযোগে সিঁথি থানার সামনে অবস্থান বিক্ষোভ ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকারের। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। 

ব্রেবোর্ন রোডে ৪৫ নম্বর ওয়ার্ডে জৈন হাইস্কুলে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে মারা হয় কিল, চড়, লাথি। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget