এক্সপ্লোর

KMC Election 2021 : কলকাতার সবুজ সাগরে ১০ ভিন্ন রঙা দ্বীপ বিরোধীদের

Opposition Win in Kolkata Municipal Election : কলকাতা পুরভোটে ৩ টি আসন জিতেছে বিজেপি, ২ টি করে বাম শিবির ও কংগ্রেস, আর ৩ টি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা

কলকাতা : পুরভোটের ফলাফল জানান দিচ্ছে কলকাতা কার্যত পরিণত সবুজ সাগরে। প্রত্যাশামতোই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ছোট লালবাড়িতে ফের ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস (TMC)। কলকাতা পুরসভার (Kolkata Municipality) কার্যত ৯০ শতাংশ আসনই গিয়েছে ঘাসফুল শিবিরের ঝুলিতে। জয় ও এগিয়ে থাকার ভিত্তিতে সংখ্যাটা ১৩৪। অর্থাৎ বিরোধীরা মিলিতভাবে সর্বসাকুল্যে জিততে পেরেছে মাত্র ১০টি ওয়ার্ডে। বিজেপি (BJP) ৩ টি, বাম শিবির (Left) ও কংগ্রেস (Congress) ২টি করে ওয়ার্ড এবং নির্দলরা (Independent Candidate) জিতেছেন ৩ টি ওয়ার্ডে।

বিজেপি কলকাতা পুরভোটে জিতেছে ২২, ২৩ ও ৫০ নম্বর ওয়ার্ডে। ২২ নম্বর ওয়ার্ডে এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন বিজেপির মীনাদেবী পুরোহিত। তাঁর জয়ের ব্যবধান  পাশাপাশি তৃতীয়বার ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা। জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। আর ৫০ নম্বর ওয়ার্ডে জিতেছেন সজল ঘোষ। ১ হাজার ৯৩ ভোটে জিতেছেন তিনি।

বামফ্রন্ট জিতেছে ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ডে। ৯২ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ হাজার ৪০০ ভোটে জিতেছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। আর ১০৩ নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৯২ ভোটে জিতেছেন সিপিএমের নন্দিতা রায়।

এদিকে, ৪৫ ও ১৩৭ নম্বর ওয়ার্ডে জিততে পেরেছে কংগ্রেস। নিজের গড় ধরে রেখে ৪৫ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৯৫৬ ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। ১৩৭ নম্বর ওয়ার্ডে জিতেছেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।

পাশাপাশি এবারের পুরভোটে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। ৪৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে জিতেছেন রুবিনা নাজ আর ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন পূর্বাশা নস্কর।

আরও পড়ুন- কোন ওয়ার্ডে কে জিতলেন? দেখে নিন এক নজরে

একঝলকে দেখে নিন কলকাতা পুরভোটে কোন ওয়ার্ডে কারা জিতলেন,

  • ৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার
  • ৯৬ ওয়ার্ডে জিতলেন বসুন্ধরা গোস্বামী
  • ১০৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ
  • ১০৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের লিপিকা মান্না
  • ১০১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত
  • ৮৬ নম্বর ওয়ার্ডে জিতেছেন সৌরভ বসু
  • ৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়
  • ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক
  • ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ
  • ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ
  • ৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার
  • ৪২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মহেশ শর্মা
  • ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী 
  • ৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়
  • ৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শাম্মি জাহান বেগম
  • ১১৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণা সিংহ
  • ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের তারক সিংহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget