এক্সপ্লোর

KMC Election 2021: কলকাতার মেয়র কে? সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবেন মমতা-অভিষেক

KMC Election 2021 Results: পুরভোটের ফল ঘোষণার পর, প্রথম দলীয় বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়কেরও থাকার কথা। এই সভাতেই চূড়ান্ত হবে কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম।

আশাবুল হোসেন এবং আবীর দত্ত, কলকাতা: কে হবেন কলকাতার মেয়র তা স্থির করতে আজ বৈঠকে বসছে তৃণমূল। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করবে শাসকদল। উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, এমনটাই খবর। পুরভোটের ফল ঘোষণার পর এই প্রথম দলীয় বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়কেরও থাকার কথা রয়েছে। এই সভাতেই চূড়ান্ত হবে কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম। নাম ঘোষণা হবে চেয়ারপার্সনেরও। দুপুর ২টোয় নাম ঘোষণার সম্ভাবনা। এছাড়াও, নবনির্বাচিত মেয়র পারিষদদের তালিকায় থাকতে পারে বেশ কিছু নতুন মুখ, এমনটাই তৃণমূলের অন্দরসূত্রে খবর। 

এদিকে, কলকাতা পুরসভার ভোটে একাধিক ওয়ার্ডে ছাপ ফেলেছেন নির্দল প্রার্থীরা। ৪৩, ১৩৫ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে ৩ নির্দল প্রার্থী। আর রেজাল্ট আউটের পরেই ৩ জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন।৩টি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন ৩ কন্যা। ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ। ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর এবং ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ জিতেছেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে।  ফল ঘোষণা হতে না হতেই ৩ কন্যাই একসুরে জানিয়েছিলেন তাঁরা যোগ দেবেন তৃণমূলে। দলে যোগ দিতে চেয়ে আবেদন জানালে, তা নিয়ে সিদ্ধান্ত হবে, এমনটাই বার্তা শাসকদলের। সেই নিয়েও হয়ত আজ সিদ্ধান্ত হতে পারে। 

অন্যদিকে, কলকাতা পুরভোটের ফল ঘোষণার পরদিনই, দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনকড়। কী কারণে সাক্ষাৎ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।সম্প্রতি একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। 
এই প্রেক্ষাপটে, কলকাতা পুরভোটের ফল ঘোষণার পরদিনই, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনকড়। 

যা নিয়ে তরজায় জড়াল তৃণমূল এবং বিজেপি।  বুধবার এই ছবি ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, অমিত শাহর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কলকাতা পুরভোটের দিন, বিজেপির প্রতিনিধি দল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে। তৃণমূলের বিরুদ্ধে পুরভোটে সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়। তারপর এনিয়ে একাধিক ট্যুইট করেন রাজ্যপাল।   

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget