এক্সপ্লোর

KMC Election Result 2021:গণনার প্রবণতায় প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে পিছনে ফেলল বামফ্রন্ট

KMC Election Result 2021:অর্থাৎ ভোট গণনার প্রবণতা অনুযায়ী, প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে পিছনে ফেল বামফ্রন্ট। সেইসঙ্গে এগিয়ে থাকা ও জয় মিলিয়ে এখনও পর্যন্ত বিজেপি ৩ ওয়ার্ডে এগিয়ে।

কলকাতা:  কলকাতা পুরভোটের নির্বাচন( KMC Election 2021) থেকে কী রাজ্যের বিরোধী পরিসরে কোনও পরিবর্তনের ইঙ্গিত উঠে আসবে?   এখনও পর্যন্ত কলকাতা পুরসভার ভোট গণনার প্রবনতায় যে তথ্য উঠে এসেছে, তাতে  তৃণমূল কংগ্রেস পেয়েছে প্রায় ৭৪.২ শতাংশ ভোট (Vote percentage)। বামেরা পেয়েছে ১০ শতাংশ ভোট, বিজেপির প্রাপ্ত ভোট সাড়ে ৮ শতাংশ। অর্থাৎ ভোট গণনার প্রবণতা অনুযায়ী, প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে পিছনে ফেল বামফ্রন্ট। সেইসঙ্গে এগিয়ে থাকা ও জয় মিলিয়ে এখনও পর্যন্ত বিজেপি ৩ ওয়ার্ডে এগিয়ে। এক্ষেত্রেও বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে বামফ্রন্ট।

উল্লেখ্য, ২০১৫ কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল দাপটের সঙ্গে জয়ী হয়েছিল। ১৪৪-এর মধ্য তারা জয়ী হয়েছিল ১১৪ টি ওয়ার্ডে। দ্বিতীয় স্থানে ছিলে বামফ্রন্ট। তারা জিতেছিল ১৫টি ওয়ার্ডে। বিজেপি জিতেছিল সাতটি ওয়ার্ডে। কংগ্রেস জিতেছিল ৫টি ওয়ার্ডে। আর অন্যান্যরা জয় পেয়েছিল তিনটি ওয়ার্ডে।

কিন্তু ২০১৯-র লোকসভা নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ফলাফল অনুসারে বিজেপি অনেক ওয়ার্ডেই এগিয়ে গিয়েছিল। অন্যদিকে, বামফ্রন্টের কোনও ওয়ার্ডেই লিড ছিল না।  ২০২১-র বিধানসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক ফল অনুসারেও বিজেপি বামফ্রন্টের থেকে এগিয়ে ছিল। 

আসলে ২০১১-র বিধানসভা নির্বাচনের পর থেকেই বামেদের রক্তক্ষরণ শুরু হয়। সেই রক্তক্ষরণ হতে হতে ২০১৯-র লোকসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় বামফ্রন্টের। কোনও আসনই পায়নি তারা।  বিজেপি পেয়েছিল চমকপ্রদ সাফল্য। কার্যত তখন থেকেই রাজ্যের বিরোধী পরিসর বিজেপি দখলে চলে যায়। রক্তক্ষরণ হতে হতে ২০২১-র বিধানসভা নির্বাচনে কোনও আসনই পায়নি বামফ্রন্ট বা কংগ্রেস। বিধানসভায় এই প্রথম কোনও বাম বা কংগ্রেস বিধায়ক নেই। বিধানসভায় সংযুক্ত মোর্চা হিসেবে লড়াই করেছিল বাম ও কংগ্রেস। এই মোর্চার একজন প্রার্থী জয়ী হয়। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ না হলেও বিজেপি আগের বারের তিন থেকে বেড়ে ৭৭ হয়েছিল। এমন প্রেক্ষাপটে কলকাতা পুরভোটে প্রাপ্ত ভোটের হারে বামফ্রন্টের বিজেপিকে টেক্কা দেওয়া তাৎপর্য্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget