এক্সপ্লোর

Sovan Chatterjee: 'শোভনকে মেয়র করতে চান মমতা..', দাবি শুভেন্দুর, কী প্রতিক্রিয়া ফিরহাদ ও রত্নার ?

Firhad And Ratna On Sovan: 'ফিরহাদকে সরিয়ে শোভনকে মেয়র করতে চান মমতা', শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যের পর কী প্রতিক্রিয়া ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী ও তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ?

কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা এখন কী শুধু সময়ের অপেক্ষা? কলকাতার প্রাক্তন মেয়রকে দলে ফেরাতে কি তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়েছে? এই জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন, 'ফিরহাদকে সরিয়ে শোভনকে মেয়র করতে চান মমতা।' শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যের পর কী প্রতিক্রিয়া মেয়র ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী ও বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ? (Sovan Chatterjee and Ratna Chatterjee) 

কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেছেন, 'তৃণমূল কংগ্রেস দল আর আমি পরস্পরের পরিপূরক।'এদিকে কলকাতা পুরসভার  পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'আমার কোনও তথ্য নেই, আমার কোনও উৎসাহও নেই।' ঠিক  এমনই এক তৎপরতার মাঝেই শুভেন্দু অধিকারী বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় শোভন চ্যাটার্জিকে মেয়র করবে, ববি হাকিমকে জানিয়ে দিয়েছে।' আর এই মন্তব্যের পর কার্যত তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।

 শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা এখন কী শুধু সময়ের অপেক্ষা? তাঁকে দলে ফেরাতে কি তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়েছে? তৃণমূলের অন্দরের সমীকরণে কী কোনও বদল আসতে চলছে? জল্পনা উস্কে কদিন আগেই শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে আসেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এরপরই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে তাঁর সঙ্গে আলোচনা করেন দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতাও। এই অবস্থায়, ইঙ্গিতপূর্ণভাবে একুশে জুলাইয়ের সভায় যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন শোভন চট্টোপাধ্যায়।

গতকাল শোভন চট্টোপাধ্যায় বলেছেন, যোগাযোগ আছে মমতাদির সঙ্গে। মাহেন্দ্রক্ষণ মমতাদি জানেন। মমতাদির যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছেটি দূরে ঠেলে দেব না। যাবার ইচ্ছে খুব একুশে জুলাই।' প্রশ্ন ওই দিনই যোগদান?  লোকসভার ফল ঘেঁটে দেখা যাচ্ছে, কলকাতা পুরসভায় বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। ১৪৪ ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় বছর দুয়েক আগে পুরভোটে যেখানে মাত্র ৩টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা।

 উল্টোদিকে, ২০২১-এ কলকাতা পুরসভায় ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, এবার তাদের লিড কমে হয়েছে ৯৮টি ওয়ার্ড। অন্যদিকে, আগে বেহালা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফলা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। আর, শোভন চট্টোপাধ্যায় দলের বাইরে। এই অবস্থায়, রাজনৈতিক মহলের মতে শোভন চট্টোপাধ্যায়কে ফেরাতে তৃণমূলের তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন, 'পরিবার নিয়ে থাকি, যদি বিপদ আসে..' ! আতঙ্কিত খোদ মেয়র

উনি এসে ডিসটার্ব করলে হবে না, ববি দা ভাল মেয়র: রত্না

তৃণমূলে শোভনের প্রত্যাবর্তন জল্পনা নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন,ওকে মেয়র করবে, 'ববি হাকিমকে বলে দিয়েছে মেয়র পদ ছাড়তে। আমার কাছ থেকে শুনে নিন।' যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। বলেছেন,'পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। কুণাল আমাকে বলেছে কেউ যায়নি। আর গেলেও কিছু যায় আসে না। কারণ এটা তাঁর নিজের ব্যক্তিগত ব্যাপার। পার্টি নির্ণয় করে কে কোথায় থাকবে। কেউ কোথায় গেল, এল আর বিরোধী দলনেতা কী বলল, তার উপর নির্ভর করে না।'২০১০ সাল থেকে ২০১৮-র নভেম্বর পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়।তারপর, কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম।শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী ও বেহালা পূর্ব তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়,' উনি যদি আসতে চান, আসতে পারেন। কেউ যেতেও বলেনি। উনি আসলে আসবেন।...উনি এসে ডিসটার্ব করলে হবে না। ববি দা ভাল মেয়র। উনি দেখছেন আমি কীভাবে অপমানিত হয়েছি।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget