এক্সপ্লোর

KMC Poll 2021: বিধাননগরে আসার পথে দ্বিতীয় হুগলি সেতুতে ‘আটক’ বিজেপি বিধায়ক

KMC Election 2021 Live Updates: ভোট চলাকালীন বাইরের কোনও জনপ্রতিনিধির প্রবেশ নয়, নির্বাচন কমিশনের নির্দেশের কথা বলে গাড়ি আটকায় পুলিশ। প্রতিবাদে টোল ট্যাক্সের কাছেই রাস্তায় অবস্থানে বিজেপি বিধায়ক।

কলকাতা: বিধাননগরে আসার পথে ‘আটক’ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দ্বিতীয় হুগলি সেতুতে বিধায়কের গাড়ি আটকাল পুলিশ।

‘ভোট চলাকালীন বাইরের বিধায়ককে কলকাতায় প্রবেশ নয়। ভোট চলাকালীন বাইরের কোনও জনপ্রতিনিধির প্রবেশ নয়’, নির্বাচন কমিশনের নির্দেশের কথা বলে বিধায়কের গাড়ি আটকায় পুলিশ। প্রতিবাদে টোল ট্যাক্সের কাছেই রাস্তায় অবস্থানে বসে পড়েন বিজেপি বিধায়ক। শেষপর্যন্ত শিবপুর থেকে ডানলপ হয়ে তাঁকে বিধাননগরে ঢোকায় পুলিশ। 

এদিকে, সল্টলেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়ি ঘিরল পুলিশ। শুভেন্দুর বাড়ি থেকে বিজেপি বিধায়কদের বেরোতে না দেওয়ার অভিযোগ। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বিধাননগর পুলিশের বচসা। 

অন্যদিকে, এমএলএ হস্টেলের গেটে তালা। ভিতরে আটকে ৮ বিজেপি বিধায়ক। ভোটের কারণে এমএলএ হস্টেলে তালা ঝুলিয়েছে পুলিশ, অভিযোগ বিজেপির। প্রতিবাদে এমএলএ হস্টেলের ভিতরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। এ বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।

এরই মধ্যে বুথ দখল ও বাম এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে পথ অবরোধ। বাঘাযতীন মোড়ে পথ অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ।

৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের।

জোড়াবাগান এলাকায় ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ারকে মারধর, বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে আহিরীটোলা বঙ্গ বিদ্যামন্দিরে উত্তেজনা ছড়ায়। জোড়াবাগান থানায় অভিযোগ জানাতে যান বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget