এক্সপ্লোর

Koel Mallick: সকাল সকাল মায়ের হাত ধরে হাজির, সপ্তমীতে উপোস কোয়েলের, না খেয়ে রয়েছে ছোট্ট কবীরও

Durga Puja 2023: শনিবার সকাল থেকেই হইহই মল্লিকবাড়িতে।

কলকাতা: থিমপুজোর যুগেও আলাদা ঐতিহ্য রয়েছে সাবেকি পুজোর। কলকাতার মল্লিকবাড়ি এ ব্যাপারে অগ্রণী। সপ্তমীর সকালে বাড়ির সদস্যদের উপস্থিতিতে পুজো-অঞ্জলি সম্পন্ন হল সেখানে। বাড়ির অভিভাবক হিসেবে রঞ্জিত মল্লিক নিজে তো উপস্থিত ছিলেনই, কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল সিংহ রানে এবং তাঁদের ছেলে কবীরও সপ্তমীর পুজোয় অংশ নেন। সেখানে তারকাদের ছাপিয়ে আলাদা করে নজর কাড়ল কবীর। 

শনিবার সকাল থেকেই হইহই মল্লিকবাড়িতে। পুজো উপলক্ষে পরিবারের সকলে সমবেত হয়েছেন। রীতি মেনেই সপ্তমীর পুজো হল সেখানে। বাড়ির পুজোয় অংশ নিলেন কোয়েল, নিসপাল এবং ছোট্ট কবীরও। পুজো-অঞ্জলি দেওয়ার পাশাপাশি, সকলে মিলে আড্ডা দিতেও মুখিয়ে আছেন। তারই মাঝে এবিপি আনন্দের মুখোমুখি হলেন কোয়েল। জানালেন তাঁর সপ্তমী উদযাপনের কথা।

সপ্তমী উপলক্ষে এদিন হলুদ শাড়ি বেছে নিয়েছিলেন কোয়েল। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে এদিন কোয়েল বলেন, "সকাল থেকেই সকলে খুব উৎসাহিত। পুজো হচ্ছে। মন্ত্রপাঠ-অঞ্জলি রয়েছে। তার পর আড্ডা হবে। সকাল থেকে না খেয়ে রয়েছি, যেমন বরাবরই থাকি। কবীরও এবার উপোস করেছে, যতখানি উপোসে রাখা যায় একটা বাচ্চাকে। খুব মজা করছে ও। মা দুর্গার আসার জন্য অপেক্ষা করছিল। গাড়িতেও দুগ্গা দুগ্গা করতে করতেই এল গোটা রাস্তা।"

পুজোর সাজগোজ নিয়ে প্রশ্ন করতে কোয়েল জানালেন, আজকাল ছেলের দিকেই বেশি নজর থাকে তাঁর। নিজেকে নিয়ে আলাদা করে ভাবার সময় পান না । নায়িকা বলেন, "এখন কবীরের উপরই সবচেয়ে বেশি নজর থাকে। কাল অষ্টমীতে লাল পরাব ওকে। আগে থেকেই ভেবে রেখেছি। কবীর হওয়ার আগে নিজের সাজগোজ নিয়ে যাও বা ভাবতাম, এখন সব কিছু কবীরকে ঘিরেই।"

শনিবার সপ্তমী৷ আনুষ্ঠানিক ভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তার পর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু সপ্তমীর পুজো। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ন’টি পাতা নয়, ন’টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। কলাবাউকে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়।সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃ বন্দনা।

 

 

হলুদ শাড়ি, শুভ সপ্তমী সবাইকে। আমরা সকলে খুব উৎসাহিত। আড্ডা শুরু হবে সবে। মন্ত্রপাঠ, অঞ্জলি। না খেয়ে রয়েছি সকাল থেকে। প্রতিবছরই থাকি। কবীরকে যতটা উপোস রাখা যায় বাচ্চাকে। ততখানি রাখা হয়েছে। ও খুব মজায় রয়েে। দুর্গার জন্। অপেক্ষা করছিল। দুগ্গা করতে করতেই গাড়িতে এল।

কবীরের পোশাক-সপ্তমীতে এখন ওর উপরই নজর থাকে। অষ্টমীতে আবার লাল পরাব। আগে থেকেই ভেবে রেখেছি। কবীর হওয়ার আগে নিজের সাজগোজ নিয়ে ভাবতাম পুজোয়। এখন সব কবির কে নি.ে। সবে পুজো শুরু হ.েে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget