এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বাংলায় বিজেপির বিসর্জন', বাংলা থেকে পদ্মফুল উপড়ে ফেলার হুঙ্কার অভিষেকের

TMC 21 July News: এদিনের বক্তব্যর শুরু থেকে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার সংসদের ভাষণের প্রতিটি ছত্রে ছত্রে ছিল 'বিজেপি হটাও' বার্তা।

কলকাতা: আজ তৃণমূলের একুশে সমাবেশ। ছাব্বিশের ভোটের আগে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে অভিষেক ডাক দেন 'বিজেপিকে উপড়ে' ফেলার। বিজেপিকে শূন্য করার ডাক দেন তিনি।

এদিনের বক্তব্যর শুরু থেকে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার সংসদের ভাষণের প্রতিটি ছত্রে ছত্রে ছিল 'বিজেপি হটাও' বার্তা। কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি- অভিষেকের বার্তায় ছিল কড়া আক্রমণ। এদিন ধর্মতলার একুশের মঞ্চ থেকে অভিষেক বলেন, 'পেগাসাসে আড়ি পেতেও বাংলায় জিততে পারতে পারেনি বিজেপি। যত বাংলায় কথা বলব, তত ওদের জ্বালা।'

প্রসঙ্গত, দিনকয়েক আগে বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদি বক্তব্য শুরু করেছিলেন 'কালীনাম' দিয়ে। একুশের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ টেনেই অভিষেক বলেন, 'এখন বলছে জয় কালী, ছাব্বিশের পরে জয় বাংলা বলাব। এখন বিজেপিকে জয় দুর্গা বলতে হচ্ছে, এটাই আমাদের জয়। বিজেপিকে এখন জয় শ্রীরাম বর্জন করতে হয়েছে, এটাই আমাদের জয়।' 

এদিন ধর্মতলার সমাবেশে যোগ দিতে জেলা থেকে দলে দলে এসেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে বাংলা থেকে পদ্মফুল উপড়ে ফেলার হুঙ্কার অভিষেকের। অভিষেক বলেন, 'বাংলার মানুষকে লাঞ্ছনা করা হচ্ছে, ভোটার তালিকায় কারচুপি করেও জিততে পারেনি। বাংলায় কথা বললেই অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি। জনতার গর্জন, বাংলায় বিজেপির বিসর্জন। গর্ব করে বলব, এবার থেকে নিয়ম করে সংসদে বাংলায় বলব, দেখব কার গায়ে কত জ্বালা। আমরা আত্মসমর্পণ করব না, গলা কাটলেও জয় বাংলা বলব। একটা ইডি, আরেকটা নির্বাচন, একদিকে বিরোধীদের জেলে ঢোকাচ্ছে। আরেক দিকে ভুয়ো ভোটারদের তালিকায় ঢোকাচ্ছে। জিততে না পেরে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে বিজেপি'।          

অভিষেকের কথায়, 'আমাদের অপমান করবে, আর মুখে কুলুপ এঁটে বসে থাকব? বিজেপিকে এক ইঞ্চিও জায়গা ছাড়বেন না। দেখি কত ক্ষমতা, বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। ওদের গণতান্ত্রিকভাবে হারিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব। একুশে বলেছিলাম খেলা হবে, এবার পদ্মফুল উপড়ে ফেলতে হবে। একটা কেন্দ্রও বলুন, মমতা জিততে পারেননি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না'।                                                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget