এক্সপ্লোর

Kolkata Accident : সরকারি বাসের রাক্ষুসে গতি, ছিটকে পড়লেন বাইক আরোহী,পিষে দিল চাকা

বাসের চাকা তাঁকে পিষে দিয়ে চলে যায়। মৃতের পরিচয় জানা যায়নি।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা :   সাতসকালে বাঙুর অ্যাভিনিউয়ে দুর্ঘটনা। সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহীর।

সকাল সোয়া ৮টা নাগাদ বাঙুর অ্যাভিনিউয়ে VIP রোডে দুর্ঘটনা ঘটে। বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল AC-37 রুটের বাস। কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী। বেপরোয়া গতিতে আসা সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন তিনি। বাসের চাকা তাঁকে পিষে দিয়ে চলে যায়। মৃতের পরিচয় জানা যায়নি। সরকারি বাসের চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। 

 রেড রোডে দুর্ঘটনা

এর ঠিক দুই দিন আগেই কলকাতার রেড রোডে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে । সেখানে আহত হন গাড়ির চালক। সকাল ৮টা নাগাদ রেড রোডে পুলিশ মেমোরিয়ালের সামনেই ঘটে এই দুর্ঘটনা। একটি গাড়ি রেড রোড ধরে আসছিল। আরেকটি গাড়ি মেয়ো রোডের দিক থেকে এসে ওই গাড়িটিকে ধাক্কা মারে। প্রথম গাড়ির চালক আহত হন। আহতকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। 

গার্ডেনরিচ উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা

ওই একইদিন শহরে আরও একটি দুর্ঘটনা ঘটে । ফের রাতের শহরে গতির বলি হন একজন। গার্ডেনরিচ উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় এক কিশোরের। রাতে বন্ধুর হন্ডা সিটি গাড়িতে ঘুরতে বেরিয়েছিল ৬ জন। এদের মধ্যে ৩ জনই নাবালক। স্টিয়ারিংয়ে ছিল ১৮ বছরের রোহিত আগরওয়াল। গার্ডেনরিচ উড়ালপুুলের ওপর দিয়ে প্রচণ্ড গতিতে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ৫ বার ওলটপালট খায় গাড়ি। চালকের পাশের আসনে বসেছিল ১৭ বছরের শুভম দাস। গাড়ির জানলা ভেঙে বাইরে ছিটকে পড়ে যায় ওই কিশোর। শুভমের অন্য বন্ধুরাও জখম হয়। SSKM হাসপাতালে নিয়ে গেলে শুভমকে মৃত বলে ঘোষণা করা হয়। গাড়ি চালককে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ। শুভম ও তার সঙ্গীরা সকলেই গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাসিন্দা। 

সরকারি বাস দুর্ঘটনা 

পয়লা বৈশাখের ঠিক আগের দিন, কলকাতায় একটি বাস দুর্ঘটনা ঘটে। পার্ক স্ট্রিটে রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ে সরকারি বাসটি। হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল E-1. বাসে জনা কুড়ি যাত্রী ছিলেন। সকাল পৌনে ১১টা নাগাদ পার্ক স্ট্রিটে ইস্পাত ভবনের সামনে দুর্ঘটনার কবলে পড়ে সরকারি বাস। রেলিং ভেঙে বাসের একদিকের চাকা ডিভাইডারের ওপর উঠে যায়। ৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। বাসের ট্রাই রড ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণেই বাস দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। সরকারি বাসের রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক হয়? পরীক্ষা না করেই যাত্রী নিয়ে বেরিয়েছিল সরকারি বাস? ওঠে প্রশ্ন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Money Recovery: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
NCPI MP in Lok Sabha: লোকসভায় NCPI-র নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন অমিত শাহ ও ওম বিড়লার সঙ্গে
লোকসভায় NCPI-র নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন অমিত শাহ ও ওম বিড়লার সঙ্গে
West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Dilip Ghosh : 'তৃণমূলের প্রাক্তনীই আমাদের মুখ্যমন্ত্রী...' সুখেন্দু-সুস্মিতাদের দলে নেওয়া নিয়ে যা বললেন দিলীপ
'তৃণমূলের প্রাক্তনীই আমাদের মুখ্যমন্ত্রী...' সুখেন্দু-সুস্মিতাদের দলে নেওয়া নিয়ে যা বললেন দিলীপ

ভিডিও

TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget