এক্সপ্লোর

Anandapur News: ভর সন্ধেয় আনন্দপুরে নোনাডাঙা বস্তি এলাকার পাশে বিধ্বংসী আগুন !

Kolkata News: এই মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলছে ওই স্থানে। এলাকা থেকে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে।

আবির দত্ত : আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙা বস্তি এলাকার পাশে বিধ্বংসী আগুন। সন্ধে সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। তবে, নির্দিষ্টভাবে সেই বস্তিতেই আগুন লেগেছে কি না দমকলের তরফে এখনও সরকারিভাবে জানানো হয়নি। আগুনের লেলিহান শিখায় বেশকিছু ঘর ঝলসে গেছে বলে অনুমান করা হচ্ছে। ভর সন্ধেয় আগুনের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ৬টি ইঞ্জিন। কাছেই আবর্জনার স্তূপ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলছে ওই স্থান। এলাকা থেকে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে।

মাসখানেক আগেই আগুন লেগেছিল আনন্দপুরের গুলশন কলোনিতে । শহরের অন্যতম ঘন জনবসতিপূর্ণ এলাকা আনন্দপুরের গুলশন কলোনি। সেবার বাড়ির নীচের তলায় রঙের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। দোতলা থেকে কোনওমতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়। 

আনন্দপুরের এই এলাকা ঘন জনবসতিপূর্ণ । তাই আগুনের জেরে দেখা দেয় প্রবল আতঙ্ক। পাশের নির্মীয়মাণ বহুতলেও আগুন লাগে। ঝলসে কালো হয়ে যায় বাড়িটি। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ভিতরে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। পাশেই দোকান, বসতি থাকায় আতঙ্ক ছড়ায়।  

গত বছরও আনন্দপুরে অগ্নিকাণ্ড

গত ২০২৪ সালে আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে যায় ৫০-টিরও বেশি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারায় বহু পরিবার। কেউ কেউ শেষ সম্বলটুকু খুইয়ে ফেলেন। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।  দমকা হাওয়া আর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন নেভাতে যখন হিমশিম খেয়েছিলেন দমকল কর্মীরা, তখন আনা হয় রোবট। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক হয়ে যায় গৃহস্থালির জিনিস থেকে শুরু করে টাকাকড়ি, সোনাদানা। 

হালফিলে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন                   

মাস দুয়েক আগে সাত সকালে এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লাগে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন পৌঁছয়। দোকানের ভেতর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয় গোটা এলাকায়। আগুনের গ্রাসে চলে যায় পাশের বহুতল। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!

ভিডিও

Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Ghantakhanek Sange Suman |
Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget